Xiaomi এনেছে HyperOS 3.0 , বদলে যাবে কোম্পানির সব ফোন, ট্যাব ও স্মার্ট টিভির চেহারা

স্মার্টফোনের সফ্টওয়্যার বা অপারেটিং সিস্টেম আপডেট বর্তমানে প্রযুক্তি দুনিয়ার অন্যতম চর্চার বিষয়। কারণ, সমস্ত স্মার্টফোন কোম্পানিই সময়ের সাথে ক্রেতাদের মন জোগাতে ক্রমাগত আপডেট দিচ্ছে এবং নিজেদের পরিবর্তন করে চলেছে। এই ক্রমবর্ধমান পরিবর্তনের বাজারে জনপ্রিয় চাইনিজ কোম্পানি Xiaomi-ও কিন্তু পিছিয়ে নেই। গত সপ্তাহে ভারতের এক সময়ের শীর্ষস্থানীয় মোবাইল বিক্রেতাটি লঞ্চ করেছে তাদের নতুন কাস্টম অপারেটিং সিস্টেম HyperOS 3.0, যা একাধিক আধুনিক ফিচার ও Android 16 সাপোর্টের সাথে এসেছে। কোম্পানি ইতিমধ্যেই তার বেশ কিছু স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেমের বিটা ভার্সনের টেস্টিং শুরু করেছে। সেক্ষেত্রে আশা করা যায় এই মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই তাদের Xiaomi ও Redmi ব্র্যান্ডনেমযুক্ত বিভিন্ন স্মার্টফোনে এই বিটা আপডেট মিলবে।

এ মাসেই নতুন আপডেট পাবেন Xiaomi ও Redmi ফোন ইউজাররা

শাওমির গতিবিধি অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই Xiaomi ও Redmi-র বিভিন্ন ডিভাইসে আসতে শুরু করবে লেটেস্ট হাইপারওএস ৩.০ আপডেট। জানিয়ে রাখি, স্মার্টফোন ব্যান্ডটি এর মধ্যেই (গত ২৯শে আগস্ট থেকে) বেশ কিছু স্মার্টফোন ও ট্যাবলেটে তার হাইপারওএস ৩.০ ক্লোজড বিটা প্রোগ্রাম শুরু করে দিয়েছে। 

Xiaomi-র কোন ডিভাইসে কবে নতুন আপডেট পাওয়া যাবে?

গত ২৯শে আগস্ট অর্থাৎ প্রায় এক সপ্তাহ আগে থেকে নতুন আপডেট পাওয়া যাচ্ছে Redmi K80 Pro ফোন, Xiaomi 15 Series, Xiaomi Pad 7/7S Pro-ইত্যাদি ডিভাইসগুলিতে। এছাড়া সংস্থা প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে নিম্নলিখিত ডিভাইসে –

১. Xiaomi MIX Flip 2
২. Xiaomi Pad 7 Ultra ও Pad 7
৩. Redmi K80
৪. Redmi K Pad
৫. Xiaomi TV S Pro Mini LED 2025 

এছাড়াও মাসের শেষে ৩০শে সেপ্টেম্বর আপডেট পেতে চলেছে –

১. Xiaomi MIX Fold 4
২. Xiaomi MIX Flip
৩. Xiaomi 14, Xiaomi 14 Ultra/Xiaomi 14 Ultra Titanium Special Edition, Xiaomi 14 Pro/Xiaomi 14 Pro Titanium Special Edition
৪. Redmi K70 Pro, Redmi K70 Extreme Edition, Redmi K70, Redmi K70E
৫. Xiaomi Pad 6S Pro 12.4

Xiaomi HyperOS 3.0-এ বিশেষ কী দেখা যাবে?

শাওমির নতুন হাইপারওএস ৩.০ আপডেটের দরুন ডিভাইসে রিফ্রেশড্ ইউআই ডিজাইন দেখা যাবে, যা ইউজারদের অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স আরো বেশি আকর্ষণীয় করে তুলবে। তবে জানিয়ে রাখা ভালো, এই বিটা টেস্টিং বর্তমানে কেবলমাত্র সংস্থার ঘরের বাজার চীনে শুরু হতে চলেছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্ববাজারে মানে সবার জন্য এই কাস্টম অপারেটিং সিস্টেম রোলআউট হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *