লাখ টাকার কমে মিলবে iphone 16 Pro Max, ছাড় Samsung-এর ‘S’ সিরিজের ফোনও, কোথায়?

আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বছরের সবচেয়ে বড় সেল Flipkart Big Billion Days 2025। আশা করা হচ্ছে প্রতি বছরের মতোই এই সেলে সমস্ত রকম ইলেকট্রনিক্স ডিভাইসের উপর মিলবে আকর্ষণীয় ছাড়। এই মুহূর্তে ই-কমার্স সাইটটি তেমন কোনো অফার বা ডিল সামনে আনেনি। তবে সেল উপলক্ষে Flipkart ইতিমধ্যেই তাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে যে আলাদা মাইক্রোসাইটটি তৈরি করেছে, তা দেখে মনে হচ্ছে সেলটি বেশ চমকপ্রদ হতে চলেছে। কারণ এখানে প্রথমবার ১ লক্ষ টাকার কমে বিক্রি হতে পারে iPhone 16 Pro Max। 

নতুন আইফোনের বিক্রির আগেই কম দামে পাবেন iPhone 16 Pro Max?

আজ ৯ই সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে লেটেস্ট Apple iPhone 17 সিরিজ। তবে তার আগে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলের মাইক্রোসাইটে একটি বিজ্ঞাপনী টিজার প্রকাশ হয়েছে, যা থেকে এটুকু স্পষ্ট যে iPhone 16 Pro Max ফোনটি ছাড়ে ১ লক্ষ টাকার কমেই কেনা যাবে। এর সাথে থাকবে আকর্ষণীয় ব্যাংক অফারও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর লঞ্চ হওয়ার সময় আইফোন ১৬ প্রো ম্যাক্স-এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটির দাম ছিল ১,৪৪,৯০০ টাকা।

আকর্ষণীয় ছাড় পাবেন Samsung ও অন্যান্য ব্র্যান্ডের ফোনে

শুধু আইফোন নয়, ফ্লিপকার্টের আসন্ন সেলে অন্যান্য স্মার্টফোন ও ইলেকট্রনিক ডিভাইসের উপরও পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। ই-কমার্স সাইটটির বিজ্ঞাপনী মাইক্রোসাইট থেকেই জানা গেছে Samsung-এর বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোন – যেমন Samsung Galaxy S24, Samsung Galaxy S24 FE ও Samsung Flip সিরিজের ফোনগুলি সস্তায় পাওয়া যাবে। এছাড়া Motorola Edge 60 Pro, Oneplus Buds 3-এর মতো জনপ্রিয় প্রোডাক্টগুলিতেও থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট। জানিয়ে রাখি, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হবে। তবে ফ্লিপকার্ট প্লাস ও ভিআইপি মেম্বাররা একদিন আগে থেকেই এই সেলের ফায়দা নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *