আজই লঞ্চ হচ্ছে বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ, লাইভ দেখুন Apple ‘Awe Dropping’ ইভেন্টে

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে আজ! কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার, Apple আনুষ্ঠানিক ভাবে তার ‘Awe Dropping’ নামক ইভেন্টে লঞ্চ করতে চলেছে বহুল চর্চিত iPhone 17 সিরিজ। সেক্ষেত্রে ইভেন্টের প্রধান আকর্ষণ এই iPhone 17 ফোন লাইনআপ হলেও অনুমান করা হচ্ছে যে, এর সাথে Apple  Watch Series 11 ও AirPods Pro 3 সহ আরও কিছু স্মার্ট ডিভাইস লঞ্চ করবে কোম্পানি। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে আইফোন তথা প্রযুক্তি-প্রেমীদের পাখির চোখ এখন Apple Awe Dropping ইভেন্ট।

Apple Awe Dropping ইভেন্ট কীভাবে দেখতে পারবেন? 

আপনি চাইলে আজ খুব সহজেই অ্যাপল আইফোন ১৭ সিরিজের লঞ্চের ঘটনার সাক্ষী থাকতে পারবেন। আসলে মার্কিনি সংস্থাটি তার আজকের ইভেন্টের সরাসরি সম্প্রচার করবে। এক্ষেত্রে আজ ৯ই সেপ্টেম্বর ভারতীয় সময় অনুযায়ী ঠিক রাত ১০:৩০ মিনিটে অ্যাপেলের ইউটিউব চ্যানেল, অ্যাপেল ওয়েবসাইট এবং অ্যাপেল টিভি অ্যাপে এটি সরাসরি দেখতে পারবেন, যেখানে একসাথে চার-চারটি নতুন আইফোন মডেলের ওপর থেকে পর্দা সরবে।

Apple iPhone 17 সিরিজে থাকছে চারটি ফোন

লেটেস্ট আইফোন ১৭ লাইনআপের অধীনে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max লঞ্চ করতে চলেছে অ্যাপল। এগুলিতে থাকবে অত্যাধুনিক ক্যামেরা, ভালো ব্যাটারি, আপগ্রেড প্রসেসর এবং এআই টেকনোলজি।

  • iPhone 17: ভ্যানিলা আইফোন ১৭ মডেলে থাকছে ৬.৩ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে ও ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অনুমান করা হচ্ছে, এই আইফোনটির প্রারম্ভিক মূল্য প্রায় ৮০০ ডলারের কাছাকাছি হতে পারে, যা ভারতীয় মূল্যে প্রায় ৭০,০০০ টাকা। 
  • iPhone 17 Pro: আইফোন ১৭ প্রো ট্রিপল রিয়ার ক্যামেরা সহযোগে এবং অ্যালুমিনিয়াম ফ্রেম দ্বারা নির্মিত হতে চলেছে। এতে থাকবে অ্যাপেলের সবচেয়ে শক্তিশালী চিপসেট এ১৯ প্রো। অনুমান করা হচ্ছে এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১,১৯৯ ডলার। 
  • iPhone 17 Pro Max: আইফোন ১৭ প্রো ম্যাক্স কোম্পানির সবচেয়ে বড় হাইলাইট হতে চলেছে। এই ফোনটি অন্যান্য আইফোনের তুলনায় বড় ব্যাটারি সহযোগে আসবে। এতে থাকছে ১২ জিবি র‌্যাম, ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মতো ফিচার। সম্ভবত এর দাম শুরু হবে প্রায় ১,২৯৯ ডলার থেকে।
  • iPhone 17 Air: এটি অ্যাপলের সর্বকালের সবচেয়ে পাতলা আইফোন হতে  চলেছে। এর থিকনেস মাত্র ৫.৫ মিলিমিটার হবে। এছাড়া এতে থাকবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, আপেলের লেটেস্ট এ১৯ চিপসেট ইত্যাদি ফিচার। অ্যাপেলের এই আইফোনের দাম হতে চলেছে ১,০৯৯ ডলার (আনুমানিক)।

ভারতে কবে থেকে পাওয়া যাবে iphone 17?

অনুমান করা হচ্ছে, নতুন আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার আগামী ১২ই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। এর এক সপ্তাহ পর ১৯শে সেপ্টেম্বর অ্যাপেল স্টোর থেকে সরাসরি কিনতে পারবেন এই নতুন সিরিজের আইফোনগুলি। 

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম iOS 26-এর আপডেট রোলআউট হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *