Amazon Great Indian Festival Sale 2025: পুজোর আগেই ইলেকট্রনিক ডিভাইসের উৎসব, হবে ডিসকাউন্টের ছড়াছড়ি 

Flipkart-এর পর এবার সামনে এল Amazon India-র পুজো সেলের দিনক্ষণ। আগামী ২৩শে সেপ্টেম্বর শুরু হতে চলেছে Amazon Great Indian Festival 2025 সেল। যদিও প্ল্যাটফর্মের প্রাইম মেম্বাররা সেলের ২৪ ঘন্টা আগে থেকে যাবতীয় অফারের সুবিধা পাবেন। আর অন্যতম বড় এক বার্ষিক সেলে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপরে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট। সাথে থাকছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও। যেমন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহারকারীরা পেয়ে যাবে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড়।

Amazon Sale: স্মার্টফোনে পাবেন চোখ ধাঁধানো অফার 

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung-এর প্রিমিয়াম সিরিজের ফোনগুলিতে থাকছে বিশাল অফার। যেমন, Samsung Galaxy S24 Ultra, Galaxy Z fold 6 – স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। অন্যদিকে Oneplus 13, iQOO 13 5G-এর মতো প্রিমিয়াম স্মার্টফোনেও কম দামে মিলবে। OnePlus 13R, Vivo V60, iQOO Neo 10, Oppo Reno 14 জাতীয় মাঝারি দামের ফোনগুলিও পাওয়া যাবে স্বল্পমূল্যে। Apple-এর ক্ষেত্রে iPhone 15-এ পাওয়া যাবে বিশেষ ছাড়। 

ট্যাবলেট মিলবে ৬০ শতাংশের বেশি ডিসকাউন্ট 

শোনা যাচ্ছে, ট্যাবলেটে অ্যামাজন দিতে চলেছে কল্পনাতীত অফার। শাওমি, স্যামসাং, অ্যাপেলের মতো প্রিমিয়াম কোম্পানি ট্যাবলেটগুলি মিলবে সাশ্রয়ী মূল্যে। উদাহরণস্বরূপ, Samsung Galaxy Tab S9 মডেলটির ৮১,৯০০ টাকা বিক্রয় মূল্য হলেও, সেলে তা পাওয়া যাবে ৪০ হাজার টাকারও কম দামে। এছাড়া অ্যাপেলের প্রিমিয়াম ট্যাবলেট Apple iPad M3 মডেলটির ৫০,০০০ টাকারও কমদামে পাওয়া যাবে। একইভাবে Samsung Galaxy Tab S9 FE-তে পাওয়া যাবে ৪০ শতাংশেরও বেশি ডিসকাউন্ট।

ল্যাপটপও এবার অনেক সস্তা 

lenovo, Asus, Dell, HP এবং MSI-এর মতো কোম্পানিগুলি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল উপলক্ষে তাদের ল্যাপটপে দেবে ৪৫%-এর বেশি ডিসকাউন্ট। যেমন, Asus VivoBook ল্যাপটপ ৮০,০০০ টাকারও কমে সেলে কিনতে পারবেন।  Lenovo IdeaPad-এর দাম হবে ৬০,০০০ টাকার কম, যেগুলি ইন্টেলের ১৩তম জেনারেশনের প্রসেসরের সঙ্গে আসবে। আবার HP 15-এর নতুন মডেলের ল্যাপটপগুলি বিক্রি হবে ৫০ হাজার টাকারও কমে। এমনকি Dell Inspiron  সিরিজের ল্যাপটপগুলিতেও পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। এছাড়াও গেমিং ল্যাপটপে থাকবে চোখ ধাঁধানো অফার – যার মধ্যে থাকছে Nvidia GeForce RTX 3050 GPU, যেটি ব্যাঙ্ক অফারে ৬০,০০০ টাকারও কমে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *