চীনা স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi আবারও নিয়ে আসতে চলেছে এক নতুন চমক । খুব শীঘ্রই প্রকাশ হতে পারে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ Xiaomi 16 সিরিজ। ইতিমধ্যেই এই বিষয়ে একাধিক ফাঁস হওয়া তথ্য প্রকাশ পেয়েছে। গত বছরের Xiaomi 15-এর জায়গা নেবে এই নতুন ডিভাইস, আর এটাই হতে পারে Xiaomi-র পরবর্তী ফ্লাগশিপ সিরিজ।
Xiaomi 16 -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
স্মার্টফোনটি সম্পর্কে একাধিক তথ্য ইতিমধ্যে বেরিয়ে এসেছে। আমরা জেনে নেব ফোনটির স্পেসিফিকেশন সমূহ।
ডিসপ্লে: 6.3-ইঞ্চি 1.5K LTPO OLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট সহ।
প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite 2 অথবা Snapdragon 8 Elite Gen 5।
ক্যামেরা:
৫০ মেগাপিক্সেল OmniVision প্রাইমারি সেন্সর
৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল
৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 টেলিফটো-
সামনের দিকে সেলফি ও ভিডিও কলে জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা
ব্যাটারি: ৭,০০০ mAh ক্ষমতা, সঙ্গে 100W ওয়ায়ার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং।
অপারেটিং সিস্টেম: HyperOS 3, যেটি কোম্পানির লেটেস্ট অপারেটিং সিস্টেম।
সিকিউরিটি: উন্নত আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Xiaomi 16 সিরিজে আরও কি আসছে?
Xiaomi 16 ছাড়াও বাজারে আসতে পারে Xiaomi 16 Pro এবং একটি আরও কমপ্যাক্ট মডেল Xiaomi 16 Pro Mini। জানা যাচ্ছে, Pro মডেলটিতে থাকবে 6,300 mAh ব্যাটারি, R-অ্যাঙ্গেল ডিজাইন এবং শক্তিশালী ক্যামেরা সিস্টেম, যার মধ্যে থাকবে বড় প্রাইমারি লেন্স এবং পেরিস্কোপ টেলিফটো সেন্সর।
লঞ্চের সম্ভাব্য তারিখ
টেক দুনিয়ার কানাঘুষো অনুযায়ী, Snapdragon 8 Elite 2 চিপসেট সহ প্রথম স্মার্টফোন সেপ্টেম্বরের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে আসতে পারে। যদিও Xiaomi আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে জল্পনা প্রবল যে এটাই হবে Xiaomi 16 সিরিজ। উল্লেখ্য, Qualcomm-এর বার্ষিক Snapdragon Summit শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর, হাওয়াইতে। সেখানেই হয়তো উন্মোচিত হবে নতুন প্রসেসর, আর তার পরপরই দেখা মিলতে পারে Xiaomi 16-এর।
শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা, আর অতুলনীয় পারফরম্যান্স—সব মিলিয়ে ফোনটি হতে চলেছে অলরাউন্ডার ফ্লাগশিপ স্মার্টফোন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
