Sony Xperia 10 VII: 50 মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির সাথে আত্মপ্রকাশ করল

Sony আবারও ফিরতে চলেছে পূর্ণ শক্তি সঞ্চয় করে,আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Sony Xperia 10 VII, স্মার্টফোনটিতে আছে অসাধারণ ডিজাইন, উন্নত পারফরম্যান্স আর অসাধারণ ক্যামেরার অনবদ্য কম্বিনেশন ।

প্রধান বৈশিষ্ট্য :
ডিসপ্লে: 6.1-ইঞ্চি ফুল HD+ OLED স্ক্রিন, সাথে 120Hz রিফ্রেশ রেট 
প্রসেসর: অক্টা-কোর Snapdragon 6 Gen 3
র‌্যাম ও স্টোরেজ: 8GB RAM, 128GB ইন্টারনাল মেমোরি (মাইক্রোএসডি কার্ডে 2TB পর্যন্ত বাড়ানো সম্ভব)
ব্যাটারি: 5,000mAh ক্ষমতার শক্তিশালী ব্যাটারি, যা সহজেই ২ দিনের ব্যাকআপ দিতে সক্ষম।
অপারেটিং সিস্টেম: Android 15, সঙ্গে ৪টি বড় OS আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি রয়েছে।

 ক্যামেরা জগতের ঝলক

Sony Xperia 10 VII-এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, যা 2x অপটিক্যাল জুম সমর্থন করে। এর সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সেলফি কিংবা ভিডিও কলে প্রাণবন্ত অভিজ্ঞতার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

অডিও ও ডিজাইন

স্টেরিও ফ্রন্ট-ফেসিং স্পিকারের সাথে পুরো এনক্লোজার ডিজাইন এই ফোনকে দিয়েছে অন্যরকম মাত্রা। IPX5/IPX8 জলরোধী এবং IP6X ধূলোরোধী রেটিং রয়েছে যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে দেবে বাড়তি সুরক্ষা।

 সংযোগের সুবিধা

ফোনটিতে রয়েছে Wi-Fi 6, Bluetooth 5.4, USB Type-C, NFC এবং একটি 3.5mm হেডফন জ্যাক। 

দাম ও প্রাপ্যতা

Sony Xperia 10 VII-এর দাম নির্ধারণ করা হয়েছে প্রায় €449 (ভারতীয় মুদ্রায় আনুমানিক ₹46,353)। সাদা, ফিরোজা এবং চারকোল কালো—এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। ইউরোপে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে, আর সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে উপলব্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *