Vivo X-সিরিজের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে Vivo X300 সিরিজ—যেখানে থাকবে আধুনিক ডিজাইন, শক্তিশালী হার্ডওয়্যার এবং ক্যামেরায় নতুনত্বের ছোঁয়া।
প্রধান আকর্ষণ (ফিচার ও স্পেসিফিকেশন)
Vivo X300 Pro-তে থাকছে একটি 6.78-ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, যার চারপাশের বেজেল এতটাই সরু যে একে প্রায় নেই বললেই চলে।
গত জেনারেশনের Vivo X200 Pro-তে ছিল কোয়াড-কার্ভড ডিসপ্লে, আর এবার ডিজাইনে আনা হয়েছে নতুন রূপ।ফোনটি মাত্র 7 মিমি পুরু।
ফোনের ভিতরে থাকছে কোম্পানির নিজস্ব তৈরি ইউনিভার্সাল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার চিপসেট এবং একেবারে নতুন ভাইব্রেশন মোটর, যার মডেল নাম্বার ৭৫১৪৪০।
টেকনোলজি বিশেষজ্ঞ দের মতে, এটি হবে প্রথম স্মার্টফোন যেখানে থাকবে MediaTek Dimensity 9500 চিপসেট।
ক্যামেরায় নতুন দিগন্ত
বেস ভেরিয়েন্ট Vivo X300:
200MP Zeiss প্রাইমারি ক্যামেরা
50MP Zeiss APO সুপার পেরিস্কোপ টেলিফটো লেন্স।
50MP Zeiss-সমর্থিত 92-ডিগ্রি ওয়াইড-এঙ্গেল সেলফি ক্যামেরা (অটোফোকাস সহ)
Vivo X300 Pro:
200MP Zeiss HPB Thanos পেরিস্কোপ টেলিফটো লেন্স
50MP Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা

ডিজাইন ও অভিজ্ঞতা
হান বক্সিয়াও প্রকাশিত টিজারে দেখা গেছে, গোলাকার প্রান্ত-ঘেরা এক বর্গাকার ক্যামেরা মডিউল- এটি একেবারেই নতুন ইনোভেশন।
বেস ভেরিয়েন্টে থাকবে একটি কমপ্যাক্ট 6.3-ইঞ্চি ডিসপ্লে, যা এক হাতে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করবে স্বাচ্ছন্দ্যময়।
পূর্বসূরির ছাপ (Vivo X200 Pro -এর সাথে তুলনা)
উল্লেখ্য, Vivo X200 Pro-তে ছিল 6,000mAh ব্যাটারি এবং 90W তারযুক্ত দ্রুত চার্জিং সুবিধা, সঙ্গে 6.78-ইঞ্চি 1.5K LTPO AMOLED ডিসপ্লে। নতুন প্রজন্মে তার থেকেও উন্নত কিছু দেখাবে বলে আশা করছে প্রযুক্তি মহল।
Vivo X300 সিরিজ অক্টোবরের মাঝামাঝি লঞ্চ
অক্টোবরের ১৩ তারিখ-কে ঘিরে এখন শুরু হয়েছে জল্পনা-কল্পনা। নতুন এই X300 সিরিজ প্রযুক্তির জগতে কতটা আলোড়ন তুলবে, তার উত্তর মিলবে কয়েক সপ্তাহের মধ্যেই।
