আজকের দিনে ইন্টারনেট কেবল একটি বিলাসিতা নয়, বরং জীবনের অপরিহার্য অংশ। অনলাইন মিটিং হোক বা অনলাইন ক্লাস, গেমিং হোক বা পরিবারের সঙ্গে সিনেমার সময়—একটি শক্তিশালী এবং নিরবচ্ছিন্ন Wi-Fi-ই একমাত্র ভরসা। কিন্তু প্রায়শই আমরা এমন সমস্যার সম্মুখীন হই, যেখানে বাড়ির এক কোণে রকেটের মতো গতি থাকলেও অন্য কোণে একেবারে “নো নেটওয়ার্ক জোন”! পুরু দেয়াল, একাধিক ফ্লোর, কিংবা একসাথে অনেক ডিভাইস—সব মিলিয়ে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে।
এবার এসব চিন্তার দিন শেষ। এয়ারটেল নিয়ে এসেছে Airtel Coverage+ by Xstream Fiber, যা একদম নামের মতোই আপনার বাড়িকে ঘিরে ফেলবে শক্তিশালী ও নিরবচ্ছিন্ন Wi-Fi কভারেজ দিয়ে।
Airtel Coverage+ কীভাবে কাজ করে?
এটি একটি আধুনিক Wi-Fi সিস্টেম, যেখানে একাধিক ছোট Wi-Fi পড একসাথে কাজ করে। প্রতিটি পড মূল রাউটারের সঙ্গে সংযুক্ত থাকে এবং আপনার বাড়ির প্রতিটি কোণে ইন্টারনেট ছড়িয়ে দেয়।
যদি কোনো পডের সিগন্যাল দুর্বল হয়ে যায়, সঙ্গে সঙ্গে অন্য পড সেটি পূরণ করে দেয়।
একই SSID ও পাসওয়ার্ডে সব পড কাজ করে, তাই প্রতিবার লগইনের ঝামেলা নেই।
সর্বোচ্চ ৪,০০০ বর্গফুট এলাকা সহজেই কভার করে।
একসাথে ৬০+ ডিভাইস (মোবাইল, টিভি, ল্যাপটপ ইত্যাদি) যুক্ত করা যায়।

Airtel Coverage+ এর সুবিধা
১) একই নেটওয়ার্ক, একই নাম – বাড়ির যেকোনো কোণে গেলেও সিগন্যাল হারানোর চিন্তা নেই।
২) স্বয়ংক্রিয় রিকানেকশন – একটি নোড ডাউন হলে অন্যটি সাথে সাথে সক্রিয় হয়।
৩) ঝামেলাহীন সেটআপ – এয়ারটেলের এক্সপার্ট টেকনিশিয়ানরা আপনার বাড়িতে এসে সঠিক জায়গায় পড বসিয়ে দেন।
৪) ফ্রি মেইনটেন্যান্স – ডিভাইস ইনস্টলেশন ও সার্ভিস চার্জ নেই।
কত খরচে পাবেন Airtel Coverage+?
মাত্র প্রতি মাসে ৯৯ টাকা খরচেই এটি ব্যবহার করতে পারবেন।
সংযোগ নেওয়ার সময় ₹১,০০০ ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা রাখতে হবে।
প্রয়োজন অনুযায়ী একাধিক পড ইনস্টল করা যায়, সেই অনুযায়ী ভাড়া ও ডিপোজিট দিতে হবে।
সংক্ষেপে – কেন Airtel Coverage+ ব্যবহার করবেন ?
১)প্রতি কোণে স্থিতিশীল ইন্টারনেট
২)৪,০০০ বর্গফুট পর্যন্ত কভারেজ
৩)একসাথে ৬০টির বেশি ডিভাইস সাপোর্ট
৪)মাত্র ৯৯ টাকা মাসিক খরচ
৫)সহজ ইনস্টলেশন ও ফ্রি রক্ষণাবেক্ষণ
তাই আর “নেটওয়ার্ক নেই” বা “সিগন্যাল দুর্বল” নিয়ে দুশ্চিন্তা নয়। Airtel Coverage+ আপনার বাড়ির প্রতিটি কোণে এনে দেবে একই গতির ইন্টারনেট, একদম সহজে আর সাশ্রয়ী মূল্যে।
