চলতি বছরে আমরা অনেক স্মার্টফোন লঞ্চ হতে দেখেছি। তবে এবার বহুদিনের অপেক্ষার পর বাজারে পা রাখতে চলেছে Meizu 22 ফোন। চলতি বছরের জুলাই মাস থেকেই চর্চায় আছে এই সিরিজটি। ওই সময় টিজার প্রকাশ করে সকলকে তাক লাগিয়ে দেয় জনপ্রিয় চীনা কোম্পানিটি। তবে, তারপর থেকে এই সিরিজের লঞ্চ পিছিয়ে গেছে তিন-তিনবার। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে Meizu 22-এর অফিশিয়ালি লঞ্চের তারিখ সামনে এসেছে।
Meizu 22 সিরিজের লঞ্চের তারিখ
চাইনিজ স্মার্টফোন কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের Meizu 22 স্মার্টফোনটি আগামী ১৫ই সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে। এর জন্য সেদিন দুপুর ২:৩০ মিনিটে একটি ইভেন্টের আয়োজন করেছে কোম্পানি – সেখান থেকেই ফোনটি বিশ্ববাজারে লঞ্চ হবে

Meizu 22-এর স্পেসিফিকেশন, ফিচার
ব্র্যান্ড-নিউ মেইজু ২২ স্মার্টফোনে থাকছে 2.5D মাইকো-আর্ট ফন্টসহ ৬.৩ ইঞ্চি ফুল-কিউএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। এটি বিশ্বের মধ্যে প্রথমবার TUV Rheinland-এর ৭২ মাসের স্মুথ A+ সার্টিফিকেশন পাস করেছে। ডিভাইসটিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর, যার সাথে রয়েছে বড়ো ভিসি লিকুইড কুলিং সিস্টেম। এক্ষেত্রে ফোনটিতে ৬ বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। সফ্টওয়্যার ফ্রন্টে মেইজু ২২ মডেলটি ফ্লাইমি এআইওএস কাস্টম স্কিনে চলবে এবং One Mind-এর নতুন ফোর-ইঞ্জিন অপ্টিমাইজেশন অফার করবে। এছাড়া ফোনটির ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় হবে বলে টিজার দেখে মনে হচ্ছে। উল্লেখ্য, মেইজু ২২, ৮.১৫ মিমি পাতলা বডির সাথে আসবে, যার ওজন হবে মোটামুটি ১৯০ গ্রাম।
ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, মেইজু ২২-এর সবচেয়ে বড়ো আকর্ষণ হতে চলেছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে থাকবে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। একইভাবে সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য এতে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে।
প্রসঙ্গত, ভারতে ফোনটি কবে থেকে উপলব্ধ হবে সে বিষয়ে কোম্পানি কোনো আপডেট দেয়নি। এর দাম সম্পর্কেও তেমন কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
