iPhone 17: শক্তিশালী প্রসেসরের সাথে সুপার AI ক্যামেরা, কী নেই নতুন আইফোনের?

গতকালই আনুষ্ঠানিকভাবে Apple তার নতুন আইফোন লাইনআপ লঞ্চ করেছে। কোম্পানির ‘Awe Dropping’ ইভেন্টে সিইও টিম কুকের বক্তৃতাতে উঠে এসেছে নতুন iPhone 17 মডেলের ঘোষণা। এক্ষেত্রে লেটেস্ট সিরিজের ভ্যানিলা মডেলটি AI ফিচার, কোম্পানির নিজস্ব শক্তিশালী A19  সুপারফাস্ট চিপসেট, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি ইত্যাদির সাথে বাজারে পা রাখবে বলে জানা গিয়েছে। আসুন, এক নজরে নতুন iPhone 17-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম ইত্যাদি তথ্য জেনে নিই।

iPhone 17-এর স্পেসিফিকেশন, ফিচার

আইফোন ১৭-তে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩,০০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। এটি সুরক্ষার জন্য সিরামিক শিল্ড ২ -এর প্রোটেকশনপ্রাপ্ত। এদিকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোম্পানির নিজস্ব এ১৯  চিপসেট, এই প্রসেসরটিতে ১৬ কোর নিউরাল ইঞ্জিন পাওয়া যাবে। ব্যাটারি নিয়ে কোম্পানির দাবি, আইফোনটি এর পূর্বসূরি iPhone 16-এর তুলনায় ৮ ঘন্টা বেশি ব্যাটারি লাইফ অফার করবে। এটি ১০ মিনিটের চার্জেই ৮ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা দেবে বলে জানা গিয়েছে।

ফটোগ্রাফিক ফিচারের ক্ষেত্রে, আইফোন ১৭ মডেল ৪৮ মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা অফার করবে। একইভাবে সফ্টওয়্যার ফ্রন্টে, ডিভাইসটি লেটেস্ট iOS 26 অপারেটিং সিস্টেমে চলবে। এটি মিস্ট ব্লু, ল্যাভেন্ডার, সেজ, হোয়াইট ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ থাকবে। 

iPhone 17-এর দাম, প্রাপ্যতা

আইফোন ১৭-এর ২৫৬ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, যা ভারতীয় মূল্যে প্রায় ৭০,৪০০ টাকা। আবার ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও এটি উপলব্ধ থাকবে, যার দাম শুরু হচ্ছে ৮২,৯০০ টাকা থেকে। উল্লেখ্য, আইফোন ১৭-এর প্রি-অর্ডার শুরু হতে চলেছে ১২ সেপ্টেম্বর থেকে এবং এর বিশ্বব্যাপী বিক্রি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *