Vivo V60 Lite 5G: 6500mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ লঞ্চ হল, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

Vivo আবারও তার V সিরিজে নতুন স্মার্টফোন যুক্ত করল — Vivo V60 Lite 5G। শক্তিশালী পারফরম্যান্স ও লম্বা ব্যাটারি ব্যাকআপের প্রতিশ্রুতি নিয়ে তাইওয়ানে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে এই স্মার্টফোন।

ডিজাইন ও ডিসপ্লে

এই ডুয়াল-সিম ফোনে থাকছে ৬.৭৭ ইঞ্চি ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে (১,০৮০×২,৩৯২ পিক্সেল) যার রিফ্রেশ রেট ১২০Hz এবং পিক্সেল ঘনত্ব ৩৮৭ppi। ফলে স্ক্রলিং হবে মসৃণ এবং রঙ হবে প্রাণবন্ত। মাত্র ৭.৫৯ মিমি পুরু এই ফোনের ওজন প্রায় ১৯৪ গ্রাম, হাতে ধরতে হালকা আর আকর্ষণীয় অনুভূতি হবে। 

প্রসেসর ও সফটওয়্যার

ভিতরে রয়েযে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর। সঙ্গে রয়েছে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম (এক্সপ্যান্ডেবল) এবং ২৫৬ জিবি স্টোরেজ। সফটওয়্যার দিক থেকে ফোনটি চলছে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক Funtouch OS 15-এ, যা নতুন প্রজন্মের ইউজার এক্সপেরিয়েন্স দেবে।

ক্যামেরা
ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ –
৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর
৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা
সেলফি ও ভিডিও কলে মান বাড়াবে সামনের ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিং

এই ফোনের আসল আকর্ষণ হলো এর বিশাল ৬,৫০০ mAh ব্যাটারি, যা ৯০W দ্রুত চার্জিং সমর্থন করে। কোম্পানির দাবি, একবার চার্জে ফোনটি ২৭ ঘণ্টারও বেশি ইউটিউব প্লেব্যাক চালাতে সক্ষম।

কানেক্টিভিটি ও ফিচার

Vivo V60 Lite 5G তে থাকছে—
Wi-Fi, Bluetooth, NFC, GPS, BeiDou, OTG
USB Type-C পোর্ট
ই-কম্পাস, লাইট সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, ডিসটেন্স সেন্সর, জাইরোস্কোপ
ডুয়াল স্টেরিও স্পিকার

দাম ও ভ্যারিয়েন্ট

ফোনটি তাইওয়ানে তিনটি রঙে পাওয়া যাবে – Titanium Mist Blue, Vitality Pink এবং Black।
৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট: ১২,৯৯০ তিয়ানবিল (প্রায় ₹৩৮,০০০)
১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট: ১৩,৯৯০ তিয়ানবিল (প্রায় ₹৪১,০০০)

Vivo V60 Lite 5G এমন এক ডিভাইস যা প্রিমিয়াম লুক, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং ফ্ল্যাগশিপ-লেভেল ক্যামেরার অভিজ্ঞতা এনে দেবে মিড-রেঞ্জ বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *