Realme GT 8 Pro: নতুন ডিজাইন আর শক্তিশালী ফিচারের সাথে আসছে অক্টোবরেই

স্মার্টফোনের জগতে Realme বরাবরই চমক দিতে ভালোবাসে। এবার তারা নিয়ে আসছে তাদের নতুন GT 8 সিরিজ, যেখানে থাকবে দুটি মডেল—Realme GT 8 এবং Realme GT 8 Pro। অক্টোবরেই চীনে এই সিরিজের আত্মপ্রকাশ হবে বলে জানা গেছে। আর এরই মধ্যে ফাঁস হওয়া টিজার আর তথ্যগুলো স্মার্টফোনপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

অনন্য ডিজাইন ও ক্যামেরা

সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এক ছবিতে ফাঁস করেছেন Realme GT 8 Pro–এর ডিজাইন। দেখা যাচ্ছে, ফোনটির পেছনে রয়েছে নতুনভাবে তৈরি বর্গাকার ক্যামেরা মডিউল, যেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ধাতব ফ্রেম আর সাদা ব্যাক প্যানেল ফোনটিকে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া।

মজার ব্যাপার হলো, এবার LED ফ্ল্যাশের জন্য আলাদা কোনও কাটআউট দেখা যায়নি। ডানদিকে পাওয়ার এবং ভলিউম কন্ট্রোল বাটন, আর নিচের দিকে Realme-এর ব্র্যান্ডিং স্পষ্ট ফুটে উঠেছে।

সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

টিপস্টারদের দাবি, Realme GT 8 সিরিজের ফোনগুলোতে থাকছে বেশ কিছু হাই-এন্ড ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য—

১)2K AMOLED ডিসপ্লে
২)200-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা
৩)আগামী প্রজন্মের Snapdragon 8 Elite 2 চিপসেট
৪)অন্যদিকে, Realme GT 8–এ থাকতে পারে—
6.6 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে
৫)শক্তিশালী 7,000mAh ব্যাটারি
৬)নিরাপত্তার জন্য ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

ব্যাটারি: Realme ব্যাটারির ক্ষেত্রে Realme বেশ কিছুদিন ধরেই অভিনবত্ব দেখাচ্ছে। সম্প্রতি তারা উন্মোচন করেছে 15,000mAh ব্যাটারির একটি স্মার্টফোন, যা একবার চার্জে ৫০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম। এমনকি এতে রয়েছে রিভার্স চার্জিং ফিচার, যার মাধ্যমে অন্য ডিভাইসও চার্জ করা যায়। কোম্পানির দাবি—এই ব্যাটারি দিয়ে একটানা ২৫টি সিনেমা দেখা সম্ভব।

অক্টোবর মাসেই লঞ্চের পরই পরিষ্কার হবে এই ফোন কতটা প্রতিযোগিতা জমিয়ে তুলতে পারে বাজারে। তবে ফাঁস হওয়া তথ্যগুলো দেখে বলা যায়, Realme আবারও তাদের ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে আসছে।

 আপনার কি মনে হয়, Realme GT 8 Pro–এর 200MP ক্যামেরা আর 7,000mAh ব্যাটারি স্মার্টফোন মার্কেটে নতুন মানদণ্ড তৈরি করতে পারবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *