গত ৯ই সেপ্টেম্বর, মঙ্গলবার Apple কোম্পানি তাদের ‘Awe Droping’ নামক ইভেন্টের মাধ্যমে সরাসরি লঞ্চ করেছে লেটেস্ট iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। কোম্পানির সিইও টিম কুক স্বয়ং এই দুই আইফোন মডেলের ঘোষণা করেছেন এবং প্রকাশ করেছেন এগুলির ফিচার এবং সেলের তারিখ। এক্ষেত্রে নতুন আইফোন সিরিজের এই দুই প্রিমিয়াম মডেল Apple-এর নিজস্ব শক্তিশালী A19 Pro চিপসেট, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি এবং সর্বশেষ iOS 26 অপারেটিং সিস্টেমের সাথে বাজারে পা রাখছে। আবার iPhone 17 Pro ও 17 Pro Max স্মার্টফোনদুটিতে ব্যবহৃত হয়েছে Apple Intelligence সাপোর্টও, ফোনগুলিকে আরো শক্তিশালী করেছে। তো চলুন, এবার দেখে নিই যে নতুন iPhone 17 Pro সিরিজ আগের চেয়ে কতটা আলাদারূপে এসেছে এবং এগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম কেমন কী থাকছে।

iPhone 17 Pro এবং 17 Pro Max-এর স্পেসিফিকেশন ও ফিচার
আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স, দুটি ফোনেই আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০০ নিটস পিক ব্রাইটনেস যুক্ত সুপার রেটিনা এক্সডিডিআর ডিসপ্লে। সাথে সুরক্ষার জন্য সিরামিক শিল্ড ২-এর প্রোটেকশন দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৭ প্রো-এর ডিসপ্লে সাইজ ৬.৩ ইঞ্চি এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর ডিসপ্লে ৬.৯ ইঞ্চির। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই আইফোনগুলিতে ব্যবহার করা হয়েছে কোম্পানির নিজস্ব A19 Pro চিপসেট, যাতে ছয়-কোর সিপিইউ এবং ছয়-কোর জিপিইউ উপস্থিত আছে। অ্যাপল দাবি করেছে ফোনটি আগের জেনারেশনের চিপের তুলনায় ৪০ শতাংশ পর্যন্ত দ্রুত পারফরম্যান্স অফার করবে। অন্যদিকে আইফোন ১৭ মডেলটি iPhone 16-এর তুলনায় আট ঘন্টা বেশি ব্যাটারি লাইফ অফার করবে বলে জানা গিয়েছে। এই ডিভাইসটি মাত্র ২০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে বলেও দাবি রাখছে।
উল্লেখ্য, আইফোন ১৭ প্রো সিরিজের হ্যান্ডসেটদুটির ক্যামেরা সেটআপ এককথায় অনবদ্য! এগুলিতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্সসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে আগের প্রো মডেলে ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ছিল। অ্যাপলের দাবি, এই নতুন সেন্সরটি ৫৬ শতাংশ বড়, আর এতে ৮এক্স অপটিক্যাল জুম, ৪০ ডিজিটাল জুম সাপোর্ট আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের কথা বললে, উভয় স্মার্টফোনে ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
বিশেষ বিষয় হলো যে, বহু বছর পর অ্যাপেল তার লেটেস্ট তথা প্রিমিয়াম হ্যান্ডসেটদুটিকে অ্যালুমিনিয়াম বিল্ডসহ লঞ্চ করেছে। এগুলি কসমিক অরেঞ্জ, ডিপ ব্লু এবং সিলভার কালার অপশনে উপলব্ধ থাকছে।
iPhone 17 Pro ও iPhone 17 Pro Max-এর দাম, প্রাপ্যতা
আমেরিকার বাজারে আইফোন ১৭ প্রো এর ২৫৬ জিবি বেস ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,০৯৯ ডলার (প্রায় ৯৬,৯০০ টাকা)। প্রসঙ্গত, সিরিজের দুটি প্রো মডেলই ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।
ভারতে আইফোন ১৭ প্রো-এর দাম শুরু ১,৩৪,৯০০ টাকা থেকে। আর আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে কমপক্ষে খরচ করতে হবে ১,৪৯,৯০০ টাকা। আইফোন ১৭ লাইনআপের সমস্ত মডেলই আগামী ১২ই সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করা যাবে। আর এই আইফোনগুলি বিশ্বব্যাপী কেনার জন্য উপলব্ধ হবে ১৯শে সেপ্টেম্বর থেকে।
