জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ড Motorola, এখন তাদের নতুন ট্যাবলেট Moto Pad 60 Neo এদেশের বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। খুব শীঘ্রই এই ট্যাবটি লঞ্চ হবে, সে জন্য ইতিমধ্যেই Flipkart-এ এর মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। আর ওই সাইট থেকে Moto Pad 60 Neo-এর লঞ্চের তারিখ এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে।
কবে লঞ্চ হবে Moto Pad 60 Neo? দেখুন তারিখ
বিজ্ঞাপনী মাইক্রোসাইট অনুযায়ী, মোটোরোলা প্যাড ৬০ প্রো ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে আগামী ১২ই সেপ্টেম্বর দুপুর ১২টায়। লঞ্চের পর এটি সরাসরি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। লঞ্চের সময় এই ডিভাইস আকর্ষণীয় সবুজ রঙে মিলবে।

Moto Pad 60 Neo-এর স্পেসিফিকেশন
ডিজাইন ও ডিসপ্লে: আসন্ন মোটোরোলা প্যাড ৬০ প্রো-তে থাকবে ১১-ইঞ্চি 2.5K রেজোলিউশনের 90Hz ডিসপ্লে। ট্যাবলেটটি হবে মাত্র ৬.৯৯ মিমি পুরু এবং এর ওজন প্রায় ৪৯০ গ্রাম হবে। ফলে এটি সহজেই বহন করতে পারবেন।
পারফরম্যান্স ও কানেক্টিভিটি: শক্তিশালী পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। সাথে থাকছে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট। তবে ট্যাবলেটটিতে শুধুমাত্র eSIM সাপোর্ট থাকবে নাকি এটি ফিজিক্যাল সিম স্লটসহ আসবে, তা এখনো জানা যায়নি। প্রসঙ্গত, মোটোরোলা প্যাড ৬০ প্রো ডিভাইসটিকে পাওয়ার দেবে বিশাল ৭০৪০ এমএএইচ ব্যাটারি যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জারের সাপোর্ট পাবে। আরও বাড়তি প্রোডাক্টিভিটির জন্য ট্যাবলেটটি অফার করবে Moto Pen-এর ফিচার।
স্মার্ট কানেক্ট ফিচার: ডিভাইসটিতে থাকবে একাধিক আধুনিক ফিচার, যেমন – ল্যাপটপ ও ট্যাবলেট স্ক্রিন একসাথে ব্যবহারের অপশন ‘Cross Control’ এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে দ্রুত ফাইল ট্রান্সফারের অপশন ‘File Sharing’।
এছাড়া, মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স আরও উন্নত করতে মোটোরোলা প্যাড ৬০ প্রো-তে দেওয়া হয়েছে ডলবি অ্যাটম কোয়াড স্পিকার। সব মিলিয়ে, এটি যে একটি প্রিমিয়াম ট্যাবলেট হিসেবে ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে, তাতে সন্দেহ নেই।
