Vivo Y31 Pro 5G ভারতে লঞ্চ হলো, আছে 6500mAh দানব ব্যাটারির ভরসা

ভারতের বাজার থেকে পাওয়া চরম জনপ্রিয়তা ধরে রাখতে Vivo আবারও নতুন একটি বাজেট স্মার্টফোন নিয়ে হাজির। গতপরশু অর্থাৎ সোমবার কোম্পানিটি লঞ্চ করেছে Vivo Y31 Pro 5G নামের একটি মোবাইল, যা কোম্পানির Y-সিরিজের সর্বশেষ এবং শক্তিশালী সংযোজন। উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই আত্মপ্রকাশ করেছিল সিরিজের বেস মডেল Vivo Y31 5G। সেক্ষেত্রে এই ‘প্রো’ সংস্করণটি যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে আধুনিক ডিজাইন, শক্তিশালী প্রসেসর, আকর্ষণীয় ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়।

Vivo Y31 Pro 5G-র মূল্য ও প্রাপ্যতা 

ভারতীয় বাজারে নতুন ভিভো ওয়াই৩১ প্রো ৫জি ফোনটির দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে। এটি হ্যান্ডসেটটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট মডেলের দাম। এছাড়া এর আরও একটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে, যার মূল্য ২০,৯৯৯ টাকা। 

উল্লেখ্য, এই ভিভো ফোনটি দুটি রঙে পাওয়া যাবে –  Mocha Brown এবং  Dreamy White। এটি ফ্লিপকার্ট, ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট এবং নিকটস্থ রিটেল স্টোর থেকে সহজেই কেনা যাবে। এক্ষেত্রে যদি ক্রেতারা নির্দিষ্ট ব্যাংকের (যেমন SBI, DBS, IDFC First, Yes Bank, Federal Bank, Bank of Baroda) ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ফোনটি কেনেন, তবে পাবেন ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। রয়েছে ৮ মাসের নো-কস্ট EMI-এর সুবিধাও, যা কেনাকাটাকে করে তুলবে আরও সহজ।

Vivo Y31 Pro 5G-র স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি এলসিডি প্যানেল, ফুল এইচডি+ রেজোলিউশন (২৪০৮×১০৮০ পিক্সেল), ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৫০ নিট ব্রাইটনেস।

পারফরম্যান্স: অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। রয়েছে অতিরিক্ত ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের সাপোর্টও।

ব্যাটারি: শক্তিশালী ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ।

অপারেটিং সিস্টেম: Android 15 ভিত্তিক Funtouch OS 15।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, আর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

সিকিউরিটি: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

শেষ কথা

নতুন ভিভো ওয়াই৩১ প্রো ৫জি ফোনটি সৌন্দর্য আর প্রযুক্তির পারফেক্ট কম্বিনেশন। সাশ্রয়ী দামে বেশি ব্যাটারি ব্যাকআপ, উন্নত ক্যামেরা ও অসাধারণ ডিসপ্লে খুঁজছেন যারা, তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে উপযুক্ত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *