প্রযুক্তিপ্রেমীদের জন্য পুজোর আগেই এসে গেছে এক উৎসবের আমন্ত্রণ, যেখানে নামী-দামী ব্র্যান্ডের ফোন কেনা যাবে চরম সস্তায়! ব্যাপারটা হচ্ছে যে, প্রিমিয়াম রিনিউয়েবল স্মার্টফোন ব্র্যান্ড ControlZ তাদের বহু প্রতীক্ষিত ‘The Great Value Days’ শুরু করেছে। আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ বিক্রয়পর্ব এবং এতে স্বপ্নের ফ্ল্যাগশিপ স্মার্টফোন মিলবে অবিশ্বাস্য ছাড়ে।
হঠাৎ এই বিশেষ সেলের কারণ কী?
প্রতি বছরই ControlZ প্ল্যাটফর্মটি এই ধরনের অফার নিয়ে হাজির হয়, আর বহু ক্রেতা প্রিমিয়াম মূল্যের বোঝা ছাড়াই হাতে পেয়ে যান তাদের পছন্দের স্মার্টফোন। সেক্ষেত্রে এবারের ‘দ্য গ্রেট ভ্যালু ডেজ়’ সেল চলাকালীন Apple iPhone থেকে শুরু করে OnePlus ডিভাইস — সবই মিলবে বিশেষ ছাড়ে।
সেলে যে সব স্মার্টফোনে থাকছে বিশেষ ডিসকাউন্ট
১) OnePlus 8T 5G
বিক্রি শুরু: ১৯শে সেপ্টেম্বর
সেলের মূল্য: মাত্র ১১,৩৯৯ টাকা
ফিচার: ৬.৫৫ ইঞ্চি FHD+ ডিসপ্লে, Snapdragon 888 প্রসেসর, ৪৫০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
২) iPhone 11
বিক্রি শুরু: ২১ সেপ্টেম্বর
সেলের মূল্য: ১৬,১৪৯ টাকা
ফিচার: ৬.১ ইঞ্চি Liquid Retina HD ডিসপ্লে, Apple A13 Bionic প্রসেসর, ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৩) iPhone 12
বিক্রি শুরু: ২২শে সেপ্টেম্বর
সেলের মূল্য: ২০,৮৯৯ টাকা
ফিচার: ৬.১ ইঞ্চির ডিসপ্লে (১১৭০×২৫৩২ পিক্সেল), Apple A14 Bionic প্রসেসর, ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৪) iPhone 14
বিক্রি শুরু: ২৫শে সেপ্টেম্বর
সেলের মূল্য: ৩৫,১৪৯ টাকা
ফিচার: ৬.১ ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে, A15 Bionic প্রসেসর, ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৫) iPhone 14 Pro
বিক্রি শুরু: ২৮শে সেপ্টেম্বর
সেলের মূল্য: ৫৬,৯৯৯.০৫ টাকা
ফিচার: ৬.১ ইঞ্চি Super Retina XDR ডিসপ্লে (১১৭০×২৫৫৬ পিক্সেল), A16 Bionic প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, সাথে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
সেলের অতিরিক্ত সুবিধা
• HDFC ব্যাংক ও One Card-এর কার্ড মারফত EMI লেনদেনে ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (২,৫০০ টাকা পর্যন্ত)।
• প্রতিটি ফোনই RenewHub-এ ৩০০+ ধাপের AI-ভিত্তিক প্রক্রিয়ায় রিনিউ করা হয়েছে।
• ডিভাইসগুলিতে ১০০% ব্যাটারি হেল্থ এবং সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত ওয়ারেন্টি মিলবে।
ControlZ-এর বার্তা
আসন্ন সেলের বিষয়ে কথা বলতে গিয়ে ControlZ-এর প্রতিষ্ঠাতা ও সিইও যুগ ভাটিয়া বলেন যে, তাদের ‘দ্য গ্রেট ভ্যালু ডেজ’ কেবলমাত্র একটি সেল নয়, এটি ভারতীয়দের আধুনিক প্রযুক্তি হাতে পাওয়ার এক নতুন অধ্যায়। সংস্থা চায়, সবাই যেন বিনা আর্থিক চাপে তাদের প্রত্যেকটি স্বপ্নের ফোন হাতের নাগালে পান।
অতএব, iPhone কিংবা OnePlus—যেটাই হোক না কেন, এই উৎসবের মরসুমে আপনার স্বপ্নের স্মার্টফোন সেলে না কিনলে পরে পস্তাতে হতে পারে!
