হাজার ব্যস্ততার মাঝেও পুজোর কোনও সামগ্রী বাকি? পৌঁছে দেবে Wah! Swaha 

জেনে নিন সহজ অর্ডারের পদ্ধতি

দুর্গাপুজো মানেই আনন্দ, আয়োজন আর অগণিত রীতি। বোধন থেকে বিসর্জন—প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে ভক্তি আর আবেগ। তবে হাজার প্রস্তুতির মাঝেই অনেক সময় শেষ মুহূর্তে বুঝতে পারি, একটি ফুল, একটি প্রদীপ কিংবা সামান্য মিষ্টি হয়তো বাদ পড়ে গেছে। তখন আবার দৌড়ঝাঁপ শুরু বাজারে।

এই ঝামেলা থেকে মুক্তি দিতে হাজির হয়েছে কলকাতার অনন্য উদ্যোগ ‘Wah! Swaha’।
কী বিশেষত্ব রয়েছে এই পরিষেবায়?

  ১) মুহূর্তেই পৌঁছে যাবে পূজোর জন্য দরকারি দশকর্মার সামগ্রী, প্রতিমা, ফুল, মিষ্টি সহ যাবতীয় উপকরণ।
 ২) শুধু সামগ্রীই নয়, প্রয়োজনে পুরোহিতও পৌঁছে যাবেন আপনার বাড়িতে—একটি হোয়াটসঅ্যাপ মেসেজেই।

 ৩)কলকাতার বহু আবাসনের দুর্গাপুজো থেকে দুর্গাপুরের পূজোর আয়োজন পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এই স্টার্টআপ।

 ৪) নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কলকাতার ভেতরে প্রতিদিনের নিত্যপুজোর ফুল ডেলিভারি পাওয়া যায়।

 ৫) সারা রাজ্যে ফুল-মিষ্টি বাদে অন্যান্য সমস্ত পূজো সামগ্রী অনলাইনে অর্ডার করা যায়।
কারা শুরু করেছেন এই ভাবনা?

তিন তরুণ—রাহুল পাহাড়ি, অঙ্কন বণিক ও কস্তুরী পাঠক—তাদের ভক্তি আর উদ্ভাবনী শক্তি দিয়ে তৈরি করেছেন এই স্টার্টআপ। ছোট উদ্যোগ থেকে আজ তারা পূজোর পূর্ণ আয়োজনের দায়িত্ব হাতে নিয়েছেন।

রাহুলের কথায়,
“আমি ব্রাহ্মণ পরিবারে বড় হয়েছি, পুজোর আচার-অনুষ্ঠান সম্পর্কে ছোট থেকেই ধারণা ছিল। চাই মানুষ পূজোর আনন্দে ভেসে থাকুক, প্রস্তুতির চিন্তায় নয়।”

ভবিষ্যতের পরিকল্পনা 

বর্তমানে সারা দেশে পরিষেবা চালু রয়েছে। আগামী দিনে এই উদ্যোগ পৌঁছে যাবে বিদেশেও। শীঘ্রই আসছে বিশেষ অ্যাপ, যাতে আরও সহজে অর্ডার দেওয়া যায়।

কীভাবে যোগাযোগ করবেন? 

শুধু আপনার প্রয়োজন জানিয়ে দিন ৮১০০৩৪৩৫৩৪ নম্বরে।

অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
ব্যস, আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে ভক্তির উপহার।

 Wah! Swaha – পুজোর আনন্দকে করুন নির্ভার, আয়োজনকে করুন সহজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *