রিয়েলমি আবারও প্রযুক্তির জগতে বাজিমাত করতে চলেছে। আসছে নতুন Realme GT 8 Pro, আর এবার যেন চমক একেবারে অন্য মাত্রার। বহুদিন ধরেই গুঞ্জন চলছিল—কেমন হবে এই সিরিজের ফ্ল্যাগশিপ? এবার কোম্পানি নিজেই জানিয়ে দিলো, ফোনটির আসল আকর্ষণ হতে চলেছে সোয়াপেবল বা পরিবর্তনযোগ্য ক্যামেরা সিস্টেম।
Realme GT 8 Pro: ক্যামেরায় বড়সড় চমক
অফিসিয়াল টিজার থেকে জানা গেছে, এই ফোনে থাকবে একটি ডিটাচেবল ক্যামেরা মডিউল, যা ব্যবহারকারীরা নিজেদের মতো করে বদলাতে পারবেন।
গোলাকার ডিজাইন
চৌকো আকারের মডিউল
আর একেবারেই আলাদা, “রোবট-অনুপ্রাণিত” বিশেষ ভার্সন
এভাবে ক্যামেরাকে কাস্টমাইজ করার সুযোগ আগে কোনও স্মার্টফোনে পাওয়া যায়নি। শুধু তাই নয়, ফোনটিতে থাকছে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যা দূরের দৃশ্যকে কাছে টেনে আনবে।
ডিসপ্লে – চোখ ধাঁধানো ভিজ্যুয়াল অভিজ্ঞতা
Realme GT 8 Pro-তে ব্যবহার করা হয়েছে ২কে AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
তৈরি হয়েছে BOE-এর সাথে যৌথভাবে
Q10+ প্রযুক্তির মাধ্যমে চোখের সুরক্ষার ব্যবস্থা
৪,০০০ নিট পিক ব্রাইটনেস—সূর্যের আলোতেও ঝকঝকে ভিজ্যুয়াল।
এছাড়া থাকছে রিয়েলমির নিজস্ব R1 ডিসপ্লে চিপ, যা ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
প্রসেসর ও ব্যাটারি
ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। গেমিং, মাল্টিটাস্কিং কিংবা হাই-এন্ড ইউজ, সবকিছুতেই দেবে অনন্য গতি।
ব্যাটারি সেকশনে রয়েছে আরেকটি চমক—৭,০০০mAh ব্যাটারি, সঙ্গে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং। মিনিটের মধ্যেই ফোনে মিলে যাবে ঘণ্টার পর ঘণ্টা পাওয়ার।
অন্যান্য উল্লেখযোগ্য ফিচার
স্টেরিও স্পিকার
এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর
৩ডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
