ভারতের মাটিতে আসছে তিন শক্তিশালী   ফ্ল্যাগশিপ – Vivo X300, Oppo Find X9 ও Realme GT 8 Pro পেল BIS অনুমোদন

স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর,  একসঙ্গে তিন নামজাদা ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেল এবার ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। সম্প্রতি দেশের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) তাদের অনুমোদনের সীলমোহর দিয়েছে Vivo X300, Oppo Find X9 এবং Realme GT 8 Pro মডেলগুলিকে। এর মধ্য দিয়েই নিশ্চিত হলো, ভারতের প্রযুক্তিপ্রেমীরা খুব শীঘ্রই হাতে পেতে চলেছেন নয়া প্রজন্মের শক্তিশালী ডিভাইস।

কবে লঞ্চ হবে এই ফ্ল্যাগশিপগুলো?

Vivo X300 সিরিজ – ভিভো ইতিমধ্যেই ঘোষণা করেছে, ১৩ অক্টোবর চীনে আত্মপ্রকাশ করবে এই সিরিজ। গ্লোবাল সংস্করণ (মডেল নম্বর V2514) BIS সাইটে তালিকাভুক্ত হওয়ায়, নভেম্বরের দিকেই ভারতীয় বাজারে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

Oppo Find X9 সিরিজ – ওপ্পো ১৬ অক্টোবর চীনে আনতে চলেছে তাদের নতুন X9 লাইনআপ। BIS ডাটাবেসে মডেল নম্বর CPH2791 যুক্ত ফোনটির অনুমোদন মেলে, যা আসলে Find X9-এর স্ট্যান্ডার্ড ভার্সন। আশা করা হচ্ছে, নভেম্বরে এদেশে আত্মপ্রকাশ করবে X9 ও তার ‘Pro’ সংস্করণ।

Realme GT 8 Pro – রিয়েলমি এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি, তবে অক্টোবরেই এই GT 8 সিরিজ বাজারে আসছে বলে খবর। BIS সাইটে RMX5210 মডেল নম্বরযুক্ত হ্যান্ডসেট ধরা পড়েছে, যা GT 8 Pro-এর গ্লোবাল ভার্সন বলেই ধরা হচ্ছে। সংস্থার দাবি, এটাই হতে চলেছে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরচালিত স্মার্টফোন। অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই মিলতে পারে এর আনুষ্ঠানিক লঞ্চের খবর।

চিপসেট 
Oppo Find X9 ও Vivo X300 সিরিজ আসবে নতুন প্রজন্মের MediaTek Dimensity 9500 চিপসেট সহ, অন্যদিকে Realme GT 8 Pro ভারতীয় বাজারে ইতিহাস গড়তে প্রস্তুত—Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের প্রথম উপস্থিতি ঘটিয়ে।

 ভারতীয় স্মার্টফোন বাজার সামনে পেতে চলেছে  অসাধারণ কিছু ফ্লাগশিপ স্মার্টফোন। আগামী  কয়েক সপ্তাহই হতে চলেছে স্মার্টফোনপ্রেমীদের জন্য এক মহোৎসব।

2 thoughts on “ভারতের মাটিতে আসছে তিন শক্তিশালী   ফ্ল্যাগশিপ – Vivo X300, Oppo Find X9 ও Realme GT 8 Pro পেল BIS অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *