বর্তমানে চাকরির বাজার যে অত্যন্ত খারাপ, সে কথা কে না জানে। শিক্ষিত বেকারের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। সরকারি ক্ষেত্রে তো কর্মখালি নেই-ই, আবার প্রাইভেট সেক্টরেও চাকরির সুযোগ কমছে। অনেকে বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মুখের ভাত কেড়ে নিচ্ছে। কিন্তু, এমতাবস্থায় ChatGPT-র নির্মাতা সংস্থা OpenAI নিয়ে এসেছে নতুন এক প্ল্যাটফর্ম, যা এই সমস্ত প্রচলিত ধারণা বদলে দিতে পারে। আসলে OpenAI Job নামের এই নতুন প্ল্যাটফর্মটি ব্যবসায়ী এবং কর্মচারীদের এক ছাদের তলায় নিয়ে এসে সেতুবন্ধনের কাজ করবে। যার ফলে কর্মপ্রার্থীরা কাজের সুযোগ পাবে। আর এই সবকিছুই সম্ভব হবে AI-এর মাধ্যমে। চলুন আর বেশি কথা না বলে জেনে নেওয়া যাক এই Open AI Job প্ল্যাটফর্মটি কীভাবে কাজ করবে।

চাকরির সুযোগ করে দেবে OpenAI
সাধারণত আমরা চাকরি খোঁজার ক্ষেত্রে Linkedin, naukri.com, Indeed ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্মগুলির উপর ভরসা করে থাকি। তবে এগুলিতে যে সবসময় ইতিবাচক ফলাফল পাওয়া যায়, তা নয়। সেক্ষেত্রে এই মাধ্যমগুলিকে টেক্কা দিতে এবার চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই নিয়ে আসতে চলেছে এআই প্রযুক্তি চালিত কর্মনিয়োগের প্ল্যাটফর্ম, যা কোনো বিজনেস ফার্ম বা কোম্পানির প্রয়োজন বুঝবে এবং কর্মী হিসেবে সঠিক ব্যক্তিকে শনাক্ত করবে।
আগামী বছর লঞ্চ হবে OpenAI-এর প্ল্যাটফর্ম
TechCrunch-কে এই বিষয়ে তথ্য দিতে গিয়ে ওপেনএআই জানিয়েছে যে, আগামী ২০২৬ সালের প্রথম দিকে এই প্ল্যাটফর্মটি লঞ্চ হতে চলেছে। খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এই জাতীয় আরো খবর বা আপডেট পেতে চোখ রাখুন আমাদের সাইট TechFanda-তে।
