নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে হাজির Oppo, ফিচার শুনলে চোখ উঠবে কপালে

প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে নিজের জায়গা পোক্ত করতে, আবার একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X8 Ultra লঞ্চ করল জনপ্রিয় চীনা মোবাইল কোম্পানি Oppo। সাধারণত এই ব্র্যান্ডটি আকর্ষণীয় ক্যামেরা, লাইট সফ্টওয়্যার এবং আধুনিক সব ফিচার দিয়ে স্মার্টফোন বাজার মাতিয়ে রেখেছে। সেক্ষেত্রে এবারও Oppo-র এই বিষয়ে অন্যথা হয়নি। নতুন Oppo Find X8 Ultra-তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উচ্চমানের ক্যামেরা সেটআপ। তবে এর দাম কিন্তু iPhone-এর কাছাকাছিই। আসুন তবে Oppo Find X8 Ultra ফোনের দাম, স্পেসিফিকেশন ইত্যাদি জরুরি তথ্যগুলি বিশদে দেখে নিই।

Oppo Find X8 Ultra-এর দাম, প্রাপ্যতা

নয়া ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা ফোনটি মূলত দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে – ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৮ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্ট। এক্ষেত্রে ভারতীয় বাজারে এর দাম ৮২,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। যদিও স্টোরেজ অপশনের ভিত্তিতে দাম পরিবর্তিত হবে। প্রসঙ্গত, চাইলে ইএমআই-এর মাধ্যমেও এই ওপ্পো ফোনটি কেনা সম্ভব।

Oppo Find X8 Ultra-এর স্পেসিফিকেশন ও ফিচার

ব্র্যান্ড-নিউ ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্টসহ ৬.৯ ইঞ্চি ফুল-কিউএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যা গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনের সাথে আসে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এদিকে ফোনটিতে ১৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাপোর্ট রয়েছে। এই স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টে চার্জ করা যাবে। সাথে আছে রিভার্স চার্জিংয়ের সুবিধাও। একইভাবে সফ্টওয়্যার ফ্রন্টে, এটিতে থাকছে ইন-বিল্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম-ভিত্তিক ওয়ান কালারওএস ১৫ কাস্টম স্কিন।

ফটোগ্রাফির দিক থেকেও কিন্তু ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা কারো থেকে পিছিয়ে নেই। কারণ, এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরা দিয়ে আরামসে 8K ভিডিও রেকর্ড করতে পারবেন। অন্যদিকে সেলফির জন্য এতে থাকছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এর গ্লাস ব্যাক এবং মেটাল ফ্রেম একে এক প্রিমিয়াম লুক প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *