Flipkart Big Billion Days 2025: দেবীপক্ষে এবার পাবেন চোখ ধাঁধানো অফার

অবশেষে সামনে এসে গেল Flipkart Big Billion Days Sale 2025 অর্থাৎ এই বছরের পুজো সেলের তারিখ। কী সুবিধা পাবেন?

Flipkart BBD Sale: সামনেই পুজো। আর সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও গাদা-গুচ্ছের অফারসমেত Flipkart Big Billion Days Sale নিয়ে হাজির হচ্ছে ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট। বিগত কয়েকদিন ধরে বিজ্ঞাপনী প্রচার চালানোর পর, অবশেষে সংস্থাটি জানিয়েছে যে আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে তাদের এই বড় সেল শুরু হচ্ছে। চমক বলতে, এবারের Big Billion Days Sale-এ নামীদামী ব্র্যান্ডের ফোন, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ, ফ্রিজ-টিভি-ওয়াশিং মেশিন জাতীয় ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে জামাকাপড়, ঘড়ি, সাবান-শ্যাম্পু — সবই সস্তায় পাবেন। থাকবে আকর্ষণীয় ব্যাংক অফারও।

এক নজরে Flipkart Big Billion Days Sale 2025

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৫ আগামী ২৩ তারিখ রাত ১২টা থেকে শুরু হচ্ছে। তবে যাদের প্লাস (Flipkart Plus) মেম্বারশিপ আছে তারা একদিন আগেভাগেই (পড়ুন মহালয়ার পরের দিন থেকেই) এই সেলের অফার কাজে লাগিয়ে কেনাকাটা করতে পারবেন। উল্লেখ্য, ইতিমধ্যে ফ্লিপকার্ট তার অ্যাপ এবং ওয়েবসাইটে সেলের জন্য একটি আলাদা বিজ্ঞাপনী মাইক্রোসাইট তৈরি করেছে। ওই বিভাগটিতে সমস্ত অফার এবং সুবিধাগুলির কথা হাইলাইট করেছে সংস্থা। মাইক্রোসাইট অনুযায়ী, বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Apple iPhone 16 Pro Max-এর মতো হাই-এন্ড স্মার্টফোন ছাড়াও সস্তা ফ্ল্যাগশিপ ফোন Samsung Galaxy S24 FE কিংবা Motorola Edge 60 Pro, Vivo T4 5G এবং Oppo, Poco, Realme-এর মতো কোম্পানির মোবাইল খুব কম দামে কেনা যাবে।

এখানেই শেষ নয়। সেলে Acer Swift Neo, Asus ExpertBook ইত্যাদি ল্যাপটপ, বড় স্মার্ট টিভি, জনপ্রিয় ব্র্যান্ডের রেফ্রিজারেটর – যা-ই কেনা হোক না কেন, সবেতেই ছাড় দেবে ফ্লিপকার্ট। আর, Acer, Zebronics, Titan-এর মতো ব্র্যান্ডগুলি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেলের স্পন্সর করায়, এগুলির প্রোডাক্টও কেনা যাবে কম খরচে। তাছাড়া আলাদাভাবে স্টিল ডিল, লিমিটেড টাইম অফার এবং রাশ আওয়ারের মতো বিশেষ অফার তো মিলবেই! পাওয়া যাবে সুপারকয়েনের মাধ্যমে সাশ্রয় করার সুযোগও।

জানিয়ে রাখি, ফ্লিপকার্ট বিবিডি সেলে অ্যাক্সিস ব্যাংক ও আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে উপরি পাওনা হিসেবে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন। তাই এই সমস্ত বিষয়গুলি খেয়াল রেখে এখন থেকেই কেনাকাটার লিস্ট বানাতে শুরু করে দিন!

Amazon-এও শুরু হচ্ছে সেল

প্রসঙ্গত, ফ্লিপকার্টের প্রতিদ্বন্দ্বী অ্যামাজন ইন্ডিয়াও একই দিন থেকে এবং কার্যত একইরকম অফার নিয়ে শুরু করবে Amazon Great Indian Festival 2025। তবে বিশেষ বিষয় হলো, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমাররা যেকোনো কার্ড দিয়ে অতিরিক্ত ছাড়ের সুবিধা লাভ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *