সেরার সেরা Apple, প্রিমিয়াম ফোন মার্কেটে রেকর্ড বিক্রি! Samsung, Google পেছনে ছুটছে

চলতি ২০২৫ সালে বাজারের প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে নতুন রেকর্ড তৈরি হয়েছে। বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী দামী ফোনের বিক্রি আগের বছরের তুলনায় ৮% বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে Apple, Samsung, Huawei, Xiaomi এবং Google Pixel — সব ব্র্যান্ডই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান মজবুত করছে।

আরও বিক্রি বেড়েছে প্রিমিয়াম স্মার্টফোনের

  • সাম্প্রতিক মার্কেট রিপোর্ট অনুযায়ী, অ্যাপল ৬২% মার্কেট শেয়ারসহ এক নম্বর স্থানে আছে।
  • গুগল পিক্সেল ৯ সিরিজের দাপট বেড়েছে। এই ফোনগুলির বিক্রিতে ১০৫% প্রবৃদ্ধি দেখা গেছে।
  • স্যামসাংয়ের লেটেস্ট গ্যালাক্সি এস২৫ সিরিজ জনপ্রিয়তায় নিরিখে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

উল্লেখ্য, চীনা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে ও শাওমিও কিন্তু দ্রুতগতিতে প্রিমিয়াম ফোন বাজার দখল করছে।

সাফল্য কীভাবে?

অনুমান করা হচ্ছে, নতুন iPhone 17 সিরিজ, আপডেটেড Apple Watch এবং আরও কিছু প্রোডাক্ট লঞ্চের ফলে অ্যাপলের বিক্রি আরও বাড়তে পারে। Counterpoint Research-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অ্যাপল শিপমেন্টেও ৩% বৃদ্ধি দেখিয়েছে। অন্যদিকে স্যামসাং এবারও দ্বিতীয় স্থানে আছে – এই সংস্থা ৭% প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশেষ করে তাদের Galaxy S25 সিরিজ ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

এদিকে হুয়াওয়ে তার খুচরা উপস্থিতি বাড়িয়ে তৃতীয় স্থানে এসেছে। কোম্পানির নতুন Huawei Mate XT ট্রাই-ফোল্ড স্মার্টফোন গ্রাহকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে রয়েছে শক্তিশালী কিরিন ৯০২০ চিপসেট এবং ৫৬০০ এমএএইচ ব্যাটারি। আবার শাওমির প্রিমিয়াম সেগমেন্টে প্রবৃদ্ধি ৫৫% — যা এক বিশাল রেকর্ড। আসলে চীনা মার্কেটে শাওমির বিক্রি দ্রুত বেড়েছে। ফলে শাওমি চতুর্থ স্থানে নিজের জায়গা পোক্ত করেছে। তবে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো গুগল প্রিমিয়াম স্মার্টফোনের শীর্ষ পাঁচে ঢুকতে পেরেছে। এর প্রধান কারণ Pixel 9 সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স। গুগল প্রায় ১০৫% বিক্রি বৃদ্ধি করেছে, যা মার্কেট অ্যানালিস্টদেরও অবাক করেছে।

ভারত প্রিমিয়াম স্মার্টফোনের বড় বাজার

রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের প্রথমার্ধে ভারত প্রিমিয়াম স্মার্টফোন বিক্রিতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজার। এর পেছনে বড় ভূমিকা রেখেছে আইফোনের বাড়তি চাহিদা এবং ৫জি (5G) ডিভাইসের জনপ্রিয়তা। এক্ষেত্রে আগামী মাসগুলিতে নতুন প্রোডাক্ট লঞ্চের পর বাজার আরও উত্তপ্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *