চীনা স্মার্টফোন ব্র্যান্ড Oppo তাদের আবারও নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনতে চলেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সংস্থাটি শীঘ্রই Oppo Find X9 নামের স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে, যাতে থাকবে তিন-তিনটি নতুন মডেল – Oppo Find X9, Find X9 Pro এবং Find X9 Ultra। এক্ষেত্রে, আগের Find X8 সিরিজের তুলনায় নতুন ফোনগুলিতে ভালো ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে এবং ক্যামেরা সেকশনে বড় আপগ্রেড মিলবে।
Oppo Find X9 স্মার্টফোন সিরিজের স্পেসিফিকেশন
আসন্ন ওপ্পো ফাইন্ড এক্স৯ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৯ ইঞ্চি 1.5K এলটিপিও ওলেড ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। পারফরম্যান্সের এতে দেওয়া হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য সিরিজের ভ্যানিলা মডেল Oppo Find X9-এ থাকতে পারে ৭,০২৫ এমএএইচ ব্যাটারি, যেখানে Find X9 Pro মডেলে মিলবে আরও বড় ৭,৫০০ ব্যাটারি (যেখানে আগের প্রজন্ম Find X8-এ ছিল মাত্র ৫,৬৩০ এমএএইচ ব্যাটারি)। এক্ষেত্রে দুটি মডেলই ৮০ ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করতে পারে, ফলে দীর্ঘ সময় ব্যবহার করার পরও এগুলি দ্রুত চার্জ দেওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনগুলি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করতে পারে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলিতে ক্যামেরা সেকশন হবে আরও আকর্ষণীয়! যেমন Find X9 ফোনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর (OIS সাপোর্টযুক্ত), ৫০ মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ৫০ মেগাপিক্সেল Samsung JN9 পেরিস্কোপ টেলিফটো (3x অপটিক্যাল জুম) সেন্সরের সাথে ৫০ মেগাপিক্সেল Samsung JN1 ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে। আবার ‘প্রো’ মডেলে মিলবে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর। উল্লেখ্য, কোম্পানি তাদের নিজস্ব ‘Lumo Imaging Technology’ এবং Hasselblad ব্র্যান্ডের সহযোগিতায় ফোনের ক্যামেরা ডেভেলপ করছে, যা ইউজারদের ফটোগ্রাফির অভিজ্ঞতা আরও উন্নত করবে।
এছাড়া আসন্ন ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ColorOS 16-এ। এই নতুন অপারেটিং সিস্টেমে থাকবে এমন কিছু এক্সক্লুসিভ ফিচার, যা সাধারণত Apple-এর ডিভাইসগুলিতে দেখা যায়।
Oppo Find X9 সিরিজের দাম
ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের দাম বা অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শিগগিরই এই বিষয়ে ঘোষণা হতে পারে।
সাম্প্রতিক আপডেট
ওপ্পো সম্প্রতি তাদের A-সিরিজের অধীনে Oppo A6 Pro নামক ফোন লঞ্চ করেছে, যাতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। তবে আসন্ন ফ্ল্যাগশিপ ‘ফাইন্ড’ সিরিজের মাধ্যমে ব্র্যান্ডটি যে প্রিমিয়াম ক্যাটাগরিতে বড় চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তা নিশ্চিত।
