Apple AirPods Pro 3: এবার ইয়ারবাডে পাবেন হার্ট রেট সেন্সর, লাইভ ট্রান্সলেশন ফিচারও

সম্প্রতি Apple, তাদের বহু প্রতীক্ষিত Apple AirPods Pro 3 অডিও ডিভাইস বাজারে নিয়ে এসেছে। নতুন প্রজন্মের এই ওয়্যারলেস ইয়ারবাডস, আগের মডেল AirPods Pro 2-এর তুলনায় অনেক বেশি উন্নত ফিচারের হাজির হয়েছে। যার ফলে এবার AirPods-এ শুধুমাত্র মিউজিক শোনা নয়, পাশাপাশি স্বাস্থ্য পর্যবেক্ষণ ও ভাষা অনুবাদের সুবিধাও পাওয়া যাবে। অবাক হলেন? চলুন তবে, দেখে নেওয়া যাক AirPods Pro 3-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

Apple AirPods Pro 3-এর মূল স্পেসিফিকেশন

নতুন অ্যাপল এয়ারপডস প্রো ৩ মডেল, হাজার হাজার ইউজারের কানের স্ক্যান থেকে তৈরি নতুন ডিজাইনের সাথে এসেছে। এটি দেখতে আগের থেকে আরও ছোট ও হালকা। ওয়ার্কআউট বা দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য পারফেক্ট ফিট পাবেন এর ইউজাররা। এদিকে এই ইয়ারবাডে উন্নত এএনসি (Active Noise Cancellation) ফিচার দেওয়া হয়েছে। সাথে নতুন মাল্টিপোর্ট অ্যাকোস্টিক আর্কিটেকচার, অ্যাডাপ্টিভ ট্রান্সপারেন্সি ও পার্সোনালাইজড ইকিউ (EQ) সাপোর্ট। এটি ঘাম ও জল প্রতিরোধক IP57 রেটিং বহন করে।

ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই অডিও ডিভাইসটি ANC মোড অন থাকলে ৮ ঘন্টা প্লে ব্যাক দেবে।ট্রান্সপারেন্সি মোডে মিলবে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। প্রসঙ্গত, এতে ব্যবহার করা হয়েছে একাধিক পরিবেশবান্ধব উপকরণ, যেমন – ব্যাটারিতে ১০০% রিসাইকেলড কোবাল্ট, কেসে ৬৫% রিসাইকেলড প্লাস্টিক ইত্যাদি।

যেমনটা আগে বলেছি, লেটেস্ট এয়ারপডসে কাস্টম ইনফ্রারেড হার্ট রেট সেন্সর আছে যা রক্তপ্রবাহ ও হৃদস্পন্দন সঠিকভাবে পরিমাপ করবে। আবার আইফোন ফিটনেস অ্যাপের সাথে সংযুক্ত থাকলে এটি ক্যালোরি বার্ন, ওয়ার্কআউট ডেটা ও অন্যান্য ম্যাট্রিক্স দেখাবে। এছাড়াও এতে বিশেষ ফিচার ‘Workout Buddy’ থাকবে, যা এক্সারসাইজ চলাকালীন রিয়েল-টাইম গাইড হিসেবে কাজ করবে। এখানেই শেষ নয়, এয়ারপডস প্রো ৩ আনুষঙ্গিকটি ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ সহ একাধিক ভাষার রিয়েল-টাইম অনুবাদ করে দেবে। কারণ, এতে Apple Intelligence পরিচালিত লাইভ ট্রান্সলেশন সাপোর্ট আছে।

Apple AirPods Pro 3-এর দাম, প্রাপ্যতা

আন্তর্জাতিক বাজারে অ্যাপল এয়ারপডস প্রো ৩-এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার, যা ভারতে প্রায় ২১,৯০০ টাকা। এটি এখনই প্রি-অর্ডার করা যাবে। তবে অফিসিয়াল সেল শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *