বর্তমানে পেট্রল-ডিজেলের দাম যেভাবে আকাশ ছুঁয়েছে, তাতে সাধারণ মানুষের পক্ষে মোটরসাইকেল জাতীয় যান-বাহন ব্যবহার করাটা কষ্টকর হয়ে দাড়িয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই ক্রমাগত আকৃষ্ট হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি বা বাইকের উপর। এই পরিস্থিতিতে জনপ্রিয় টেলিকম কোম্পানি Jio বাজারে নিয়ে আসতে চলেছে তার নতুন ইলেকট্রিক সাইকেল। সূত্রের মতে, নতুন Jio বৈদ্যুতিক সাইকেলের দাম যথেষ্ট কম হবে এবং একবার এটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে।

Jio-র ইলেক্ট্রনিক সাইকেলের ফিচার বা বৈশিষ্ট্য
শোনা যাচ্ছে, জিও, তার নতুন ইলেকট্রনিক সাইকেলটি খুব শিগগির ভারতের বাজারে আনতে চলেছে। এই সাইকেলে কিছু বিশেষত্ব থাকছে, যা যাতায়াতকে আরও বেশি সুরক্ষিত করবে। যেমন এর সামনে এবং পেছনে রয়েছে একটি করে ডিস্ক ব্রেক, এটি অ্যাস্কিডেন্টের ঝুঁকি কমাবে। এক্ষেত্রে সাইকেলের স্পিড, ব্যাটারির চার্জ, ব্লুটুথ কানেক্টিভিটি, তারিখ-সময়, মিউজিক সিস্টেম ইত্যাদি মনিটরিং করার জন্য সাইকেলের হ্যান্ডেলে থাকছে একটি ডিজিটাল স্ক্রিন। প্রসঙ্গত, চার্জিংয়ের জন্য এই সাইকেলে থাকছে USB পোর্ট – এতে দ্রুত চার্জিংয়ের সাপোর্টও দেওয়া হয়েছে, ফলে এটি ফুল-চার্জ হয়ে যাবে মাত্র ৯০ মিনিটে। আর একবার চার্জে এর আরোহী ২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবেন।
সবচেয়ে বড় ব্যাপার হলো যে, সাইকেলটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া এতে মোবাইল ফোন সংযোগের সুবিধা পাওয়া যাবে। থাকবে স্কুটারের অ্যান্টি-থেফ্ট্ সিস্টেম, ডিজিটাল ইন্সটুমেন্ট কনসোল,টাচস্ক্রিন ডিসপ্লে, চাবিহীন স্টার্ট-স্টপ, জিপিএস-এর মতো অত্যাধুনিক টেকনোলজিও, যেগুলি যাত্রাকে করে তুলবে আরও বেশি আরামদায়ক এবং মনোরম।
Jio-র ইলেকট্রনিক্স সাইকেলের দাম ও প্রাপ্যতা
জিওর ইলেকট্রনিক্স সাইকেলটি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে দেখা যেতে পারে। এক্ষেত্রে বাহনটির দাম মোটামুটি ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে হতে চলেছে। এটি আগামী মাসেই ভারতে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে, যদিও এই বিষয়ে জিও-র তরফ থেকে কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি।
