স্মার্টফোন দুনিয়ায় নতুন আপডেট নিয়ে হাজির Xiaomi। তাদের সর্বশেষ সফটওয়্যার আপডেট HyperOS 3, যা Android 16 ভিত্তিক, আনবে একেবারে নতুন অভিজ্ঞতা। স্মুথ পারফরম্যান্স, চোখ ধাঁধানো ভিজ্যুয়াল, আর নতুন UI ডিজাইন – সব মিলিয়ে যেন এক নতুন প্রাণ সঞ্চার করবে ডিভাইসগুলিতে।
কোম্পানি ইতিমধ্যেই বেশ কয়েকটি মডেলে বিটা টেস্ট শুরু করেছে। আস্তে আস্তে যুক্ত হবে আরও নাম, আর এভাবেই ধীরে ধীরে ৮০টিরও বেশি Xiaomi, Redmi এবং POCO ডিভাইসে ছড়িয়ে পড়বে HyperOS 3-এর আপডেট।
কোন কোন ডিভাইসে আসছে HyperOS 3?
Xiaomi সিরিজ
Xiaomi 13, 13 Pro, 13 Ultra, 13T, 13T Pro, 14, 14 Pro, 14 Ultra, 14T, 14T Pro, 15, 15 Pro, 15 Ultra, 15S Pro, Civi 5 Pro, Civi 4 Pro, MIX Flip, MIX Flip 2, MIX Fold 3, MIX Fold 4, Pad 6S Pro 12.4, Pad 7, Pad 7 Pro, Pad 7 Ultra, Pad 7S Pro 12.5
Redmi সিরিজ
Redmi 15, K Pad, K80, K80 Pro, K80 Ultra, Note 15, Note 15 Pro, Pad 2, Pad 2 4G, Turbo 4, Turbo 4 Pro, 13, 13 5G, 13X, 14C, 14R 5G, A3 Pro, A4, K60 Ultra, K70, K70 Pro, K70 Ultra, K70E, Note 13 Pro, Note 13 Pro 4G, Note 13 Pro+, Note 13R, Note 14, Note 14 4G, Note 14 Pro, Note 14 Pro 4G, Note 14 Pro+, Pad Pro 5G, Pad SE 4G, Pad SE 8.7 Wi-Fi, Turbo 3
POCO সিরিজ
POCO C75, C75 5G, F6, F6 Pro, F7, F7 Pro, F7 Ultra, M6, M6 Plus 5G, M6 Pro 4G, M7 4G, M7 5G, M7 Plus, M7 Pro 5G, X6 5G, X6 Pro, X7, X7 Pro

HyperOS 3 – কবে আসছে?
রিপোর্ট বলছে, ২৪শে সেপ্টেম্বর Xiaomi 15T সিরিজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে HyperOS 3। শুধু নতুন স্কিন নয়, এর সঙ্গে আসবে “Xiaomi Super Island”, যা Apple-এর Dynamic Island-এর অনুপ্রেরণায় তৈরি।
এই নতুন আপডেট একদিকে পারফরম্যান্স বাড়াবে, অন্যদিকে ইউজার ইন্টারফেসকে করবে আরও সতেজ ও সহজবোধ্য। আর যদি আপনার ডিভাইস এই তালিকায় না থেকেও থাকে, হতাশ হবেন না – ভবিষ্যতে আরও অনেক মডেলেই পৌঁছে যাবে এই আপডেট।
