Samsung Galaxy Tab A11+: বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও DeX সাপোর্টসহ এল নতুন ট্যাবলেট

টেকপ্রেমীদের জন্য নতুন আনন্দের বার্তা নিয়ে হাজির হয়ে Samsung। সম্প্রতি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে Samsung Galaxy Tab A11+ ট্যাবলেটটি, যা একইসাথে শক্তিশালী পারফরম্যান্স ও আধুনিক ডিজাইনের নিখুঁত মেলবন্ধন। বড় ১১ ইঞ্চির ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ৭,০৪০mAh ব্যাটারি এবং বিশেষ DeX মোড সাপোর্টের মাধ্যমে এটি হয়ে উঠতে চলেছে বিনোদন ও প্রোডাক্টিভিটির আদর্শ সঙ্গী।

Samsung Galaxy Tab A11+ দাম ও প্রাপ্যতা
স্যামসাং প্রথমে ফ্রান্সে Galaxy Tab A11+ ও Galaxy Tab A11 লঞ্চ করেছে। এবছরের শেষের দিকে প্লাস ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হবে এবং তখনই আনুষ্ঠানিকভাবে এর দাম ঘোষণা করা হবে। এটি 128GB ও 256GB স্টোরেজ বিকল্পে এবং গ্রে ও সিলভার রঙে পাওয়া যাবে।
অন্যদিকে, Samsung Galaxy Tab A11 ইতিমধ্যেই ভারতসহ একাধিক বাজারে উপলব্ধ। এর Wi-Fi Only ভ্যারিয়েন্টের (4GB RAM + 64GB স্টোরেজ) দাম রাখা হয়েছে ₹12,999, আর সেলুলার মডেলের মূল্য ₹15,999।
Samsung Galaxy Tab A11+ স্পেসিফিকেশন

ডিসপ্লে ও সফটওয়্যার
১১ ইঞ্চির 90Hz রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে
অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক One UI 8.0
গুগল জেমিনি (Gemini) সার্ভিস সাপোর্ট
৭ বছরের OS ও সিকিউরিটি আপডেট সুবিধা
স্টোরেজ ও ক্যামেরা
সর্বোচ্চ 256GB ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ডে ২TB পর্যন্ত বাড়ানো যাবে
৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ভিডিও কল ও সেলফির জন্য
কোম্পানি এখনও রিয়ার ক্যামেরা ও প্রসেসরের তথ্য প্রকাশ করেনি
অডিও ও কানেক্টিভিটি
Dolby Atmos সমর্থিত সাউন্ড সিস্টেম
৩.৫ মিমি অডিও জ্যাক
প্রোডাক্টিভিটি ফিচারস
Samsung DeX Mode সাপোর্ট – মনিটর/টিভির সঙ্গে সংযোগ করে ব্যবহারযোগ্য
কীবোর্ড ও মাউস যুক্ত করার সুবিধা
Samsung Notes অ্যাপ সাপোর্ট
ব্যাটারি ও চার্জিং
বিশাল 7,040mAh ব্যাটারি
25W ফাস্ট চার্জিং সাপোর্ট
স্ট্যান্ডার্ড Galaxy Tab A11 তুলনায় উন্নতি

স্ট্যান্ডার্ড Galaxy Tab A11 মডেলে রয়েছে ৮.৭ ইঞ্চির ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫,১০০mAh ব্যাটারি। তুলনামূলকভাবে, Galaxy Tab A11+ এসেছে বড় ডিসপ্লে, উন্নত ব্যাটারি ও প্রোডাক্টিভিটি ফিচারস নিয়ে।
যারা বড় স্ক্রিনে পড়াশোনা, সিনেমা দেখা, বা অফিসের কাজ সারতে চান—তাদের জন্য Samsung Galaxy Tab A11+ হতে পারে এক অসাধারণ পছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *