OpenAI আনল Sora ভিডিও অ্যাপ: বন্ধুদের সঙ্গে এআই জাদুতে তৈরি হবে কৃত্রিম শর্ট ক্লিপ

প্রযুক্তির দুনিয়ায় প্রতি মুহুর্তে হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। ২০২২ সালের নভেম্বরে যখন প্রথম আত্মপ্রকাশ করেছিল ChatGPT, তখনই মানুষ বুঝেছিল—কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) গল্প মাত্র শুরু হয়েছে। সেই যাত্রাতেই এবার নতুন অধ্যায় যোগ করল OpenAI। এবার তারা নিয়ে এল এক অভিনব সোশ্যাল ভিডিও অ্যাপ—Sora।

Sora কী?

Sora হচ্ছে OpenAI-এর নতুন এআই-চালিত সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্ম। দেখতে অনেকটা TikTok বা Instagram Reels-এর মতো হলেও, এর ভিতর লুকিয়ে আছে কৃত্রিম বুদ্ধিমত্তার যাদু।
বর্তমানে এই অ্যাপ শুধুমাত্র আমেরিকা ও কানাডার আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।

অ্যান্ড্রয়েড ভার্সন কবে আসবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

Cameo: এআই দিয়ে ভিডিও তৈরি

এই অ্যাপের প্রধান আকর্ষণ হলো ‘Cameo’ ফিচার

Cameo ব্যবহার করে ইউজাররা ছোট এআই-চালিত ভিডিও বানাতে পারবেন।
বন্ধুরা কিংবা অনুমতি থাকলে অন্য কেউও ভিডিওতে যোগ হতে পারবেন।
যে ব্যক্তির মুখ ব্যবহার করা হবে, তিনিও হবেন ভিডিওটির সহ-স্বত্বাধিকারী।
চাইলে তিনি ভিডিওটির অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে বা সম্পূর্ণ মুছে ফেলতে পারবেন।

Remix: ট্রেন্ডে গা ভাসানোর সহজ উপায়

আরেকটি বিশেষ ফিচার হলো ‘Remix’।
জনপ্রিয় যে কোনও ক্লিপকে ব্যবহার করে তৈরি করা যাবে নতুন ভিডিও।
দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ সেকেন্ড।
এর ফলে ট্রেন্ডিং কনটেন্টে অংশ নেওয়া হবে আরও সহজ ও আকর্ষণীয়।

Sora-তে নিরাপত্তা: কনটেন্ট ক্রিয়েশনে দায়িত্বশীলতা

OpenAI শুধু সৃজনশীলতার পথ খুলে দেয়নি, নিরাপত্তাকেও দিয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার।
অশ্লীল, সহিংস বা প্রতিহিংসাপূর্ণ ভিডিও তৈরি করা যাবে না।
সেলিব্রিটিদের মুখ ব্যবহার নিষিদ্ধ, যদি না তাঁরা নিজেরাই Cameo আপলোড করে অনুমতি দেন।
এই নীতিগুলি নিশ্চিত করছে যে AI-চালিত ভিডিও ক্রিয়েশন নিরাপদ, সৃজনশীল ও মানবিক থাকবে।

Sora: ভিডিও দুনিয়ার ChatGPT -র প্রবেশ
OpenAI-এর কর্তাদের মতে, Sora হচ্ছে “ভিডিওর ChatGPT মুহূর্ত”। যেমন ChatGPT বদলে দিয়েছিল কথোপকথনের ধরণ, তেমনই Sora বদলে দিতে পারে ভিডিও কনটেন্ট তৈরির ভবিষ্যৎ।

বন্ধুদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়া আর শুধু ক্যামেরার উপর নির্ভর নয়—এবার এআই তৈরি করবে সৃজনশীলতার নতুন মানদণ্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *