OnePlus 15 আসছে নতুন রূপে: Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 165Hz ডিসপ্লের সাথে

OnePlus আবারও তাদের নতুন ফ্ল্যাগশিপ   কিলার নিয়ে হাজির হয়েছে । সামনে আসছে তাদের নতুন স্মার্টফোন– OnePlus 15, যেখানে মিলবে শক্তিশালী পারফর্মেন্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ আর আকর্ষণীয় ডিজাইন।

স্পিসিফিকেশন ও ফিচার 

Qualcomm-এর সর্বশেষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

165Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি LTPO OLED ডিসপ্লে, 1.5K রেজোলিউশন সমর্থন

Android 16-ভিত্তিক ColorOS 16

বিশাল 7,000mAh ব্যাটারি এবং সম্ভাব্য 120W ফাস্ট চার্জিং

ট্রিপল ক্যামেরা সেটআপ: 50MP প্রাইমারি, 50MP সেকেন্ডারি ও 50MP পেরিস্কোপ টেলিফটো (3x অপটিক্যাল জুম)

IP68 রেটিং সহ ধুলো ও জল প্রতিরোধ ক্ষমতা

প্রসেসর:

হাওয়াইতে অনুষ্ঠিত Qualcomm Snapdragon Summit-এ আত্মপ্রকাশ করা Snapdragon 8 Elite Gen 5 এবার OnePlus 15-কে করবে আরও শক্তিশালী। দুইটি প্রাইম কোর (৪.৬ গিগাহার্টজ) ও ছয়টি পারফর্মেন্স কোর (৩.৬২ গিগাহার্টজ) মিলিয়ে এটি দেবে গেমিং ও মাল্টিটাস্কিং-এ অভাবনীয় গতি।

ডিসপ্লে: 
OnePlus 15-এর 165Hz LTPO OLED ডিসপ্লে শুধু স্ক্রলিংকেই মসৃণ করবে না, বরং উচ্চ ফ্রেম-রেট গেমিং-এ 165fps পর্যন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা এনে দেবে। 

ক্যামেরা:
50MP+50MP+50MP সমন্বয়ে গড়া ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম OnePlus 15-কে দেবে প্রফেশনাল-গ্রেড ফটোগ্রাফি শক্তি। বিশেষত পেরিস্কোপ টেলিফটো লেন্স (3x অপটিক্যাল জুম) দূরের দৃশ্যকেও কাছে টেনে আনবে এক নতুন মাত্রায়।

ব্যাটারি ও চার্জিং

আধুনিক জীবনযাত্রার জন্য প্রয়োজন দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। OnePlus 15 সেই চাহিদা মেটাতে আনছে বিশাল 7,000mAh ব্যাটারি। আর সঙ্গে থাকছে 120W ফাস্ট চার্জিংয়ের সম্ভাবনা, যা কয়েক মিনিটেই ফোনকে প্রস্তুত করবে সারাদিনের ব্যবহারের জন্য।

লঞ্চ ও প্রাপ্যতা

OnePlus জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চীনে অনুষ্ঠিত OnePlus Gaming Conference-এ ডিভাইসটির আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আশা করা হচ্ছে, অক্টোবর মাসে চীনে আত্মপ্রকাশের পর এটি ২০২৬ সালের শুরুর দিকে বিশ্বব্যাপী বাজারে আসবে। লঞ্চের সময় ফোনটি কালো, টাইটানিয়াম এবং বেগুনি রঙে পাওয়া যাবে।

2 thoughts on “OnePlus 15 আসছে নতুন রূপে: Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 165Hz ডিসপ্লের সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *