Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival Sale 2025: ব্যাংক কার্ড অফারে বাঁচান ১.৪০ লাখ টাকা পর্যন্ত

ভারতের সবচেয়ে প্রতীক্ষিত শপিং ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। ২৩শে সেপ্টেম্বর থেকে একসাথে শুরু হয়েছে Amazon Great Indian Festival Sale 2025 এবং Flipkart Big Billion Days 2025। এই উৎসবের মরসুমে স্মার্টফোন, ইলেকট্রনিক্স, ফ্যাশন, গ্রোসারি—সব ক্ষেত্রেই থাকছে অবিশ্বাস্য ছাড়। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক অফারের বাড়তি সুবিধা, যা মিলিয়ে আপনি সাশ্রয় করতে পারবেন প্রায় ₹1.40 লাখ টাকা পর্যন্ত।

চলুন একনজরে দেখে নিই কোন ব্যাংকের কার্ড ব্যবহার করলে কতটা লাভ তোলা যাবে—

 Amazon Great Indian Festival Sale 2025

আমাজন এবার হাত মিলিয়েছে SBI ব্যাংকের সঙ্গে। তাই এসবিআই ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন সর্বাধিক অফার।

🔹 SBI ডেবিট কার্ড অফার

প্রোডাক্ট কেনাকাটায় ১০% ছাড় (সর্বোচ্চ ₹1,500)
সেলের সময় অতিরিক্ত ₹7,000 পর্যন্ত বোনাস ডিসকাউন্ট

প্রতিটি কার্ডে অফারটি ব্যবহার করা যাবে ১৬ বার পর্যন্ত

 অর্থাৎ মোট সাশ্রয় হতে পারে প্রায় ₹1,36,000 পর্যন্ত।

ক্যাটাগরি-ভিত্তিক ডিসকাউন্ট:

মোবাইল: সর্বোচ্চ ₹1,000

গ্রোসারি: ₹300

অন্যান্য ক্যাটাগরি: ₹1,500

🔹 SBI ক্রেডিট কার্ড অফার

১০% তাৎক্ষণিক ছাড় (সর্বোচ্চ ₹1,750)
অতিরিক্ত ₹7,000 পর্যন্ত বোনাস ছাড়
অফারটি প্রতি কার্ডে ব্যবহারযোগ্য ১৬ বার পর্যন্ত
ক্যাটাগরি-ভিত্তিক সুবিধা:
মোবাইল: সর্বোচ্চ ₹1,250
গ্রোসারি: ₹300

অন্যান্য প্রোডাক্ট: ₹1,750

 এছাড়াও, যদি আপনার কাছে থাকে Amazon Pay ICICI Bank Credit Card, তবে মিলবে সর্বোচ্চ ৫% পর্যন্ত ক্যাশব্যাক।

 Flipkart Big Billion Days Sale 2025

ফ্লিপকার্ট এবার দিচ্ছে বিশেষ সুবিধা ICICI Bank এবং Axis Bank কার্ডধারীদের জন্য।

🔹 কার্ড অফার
ক্রেডিট কার্ড ও ক্রেডিট কার্ড EMI-তে ১০% তাৎক্ষণিক ছাড় (সর্বোচ্চ ₹1,750)
ক্যাটাগরি অনুযায়ী সর্বাধিক সাশ্রয়:
গ্রোসারি: ₹250
ফ্যাশন: ₹1,250
মোবাইল: ₹1,500
অন্যান্য প্রোডাক্ট: ₹1,750

🔹 বোনাস অফার

₹24,999+ কেনাকাটায় অতিরিক্ত ₹500 ছাড়
₹39,990+ কেনাকাটায় অতিরিক্ত ₹1,000 ছাড়
₹69,990+ কেনাকাটায় অতিরিক্ত ₹2,500 ছাড়

এই উৎসবের মরসুমে Amazon এবং Flipkart দুটো প্ল্যাটফর্মই ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দারুণ সব চমক। আপনি যদি এসবিআই, আইসিআইসিআই বা অ্যাক্সিস ব্যাংকের কার্ড ব্যবহার করেন, তবে নিশ্চিতভাবে পকেটে থাকবে অতিরিক্ত সাশ্রয়। তাই দেরি না করে আপনার উইশলিস্ট সাজিয়ে ফেলুন আজই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *