প্রি-বুকিং শুরু! iQOO Neo 11 আসছে দারুণ ফিচার নিয়ে, জানলে অবাক হবেন!

স্মার্টফোনপ্রেমীদের জন্য দারুণ খবর! জনপ্রিয় ব্র্যান্ড iQOO নিয়ে আসছে তাদের নতুন শক্তিশালী ডিভাইস iQOO Neo 11। যদিও লঞ্চের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে চীনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এর প্রি-রিজার্ভেশন।

এবারের মডেলটি শুধু পারফরম্যান্সেই নয়, ডিজাইন ও ব্যাটারি লাইফেও নতুন মাইলফলক তৈরি করতে চলেছে।
 
iQOO Neo 11: ডিজাইনে আভিজাত্যের ছোঁয়া

iQOO তাদের অফিসিয়াল ওয়েইবো পোস্টে নিশ্চিত করেছে যে Neo 11 শীঘ্রই চীনে লঞ্চ হবে।
টিজার ইমেজে দেখা গেছে, ফোনটি আসছে এক মনোমুগ্ধকর ব্লু কালার ভ্যারিয়েন্টে, যেখানে ক্যামেরা মডিউলটি আগের ভার্সনের তুলনায় আরও প্রশস্ত ও আধুনিক ডিজাইনের।
ডানদিকে থাকবে পাওয়ার ও ভলিউম বাটন, যা ডিজাইনকে দিয়েছে প্রিমিয়াম ফিনিশিংয়ের ছোঁয়া।
 
প্রি-বুকিংয়ে মিলছে বিশেষ অফার

ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও JD.com, Tmall এবং অন্যান্য জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মে শুরু হয়েছে iQOO Neo 11 এর প্রি-রিজার্ভেশন।
প্রি-বুকিং করা ক্রেতারা পাচ্ছেন ২,৯৭৬ ইউয়ান (প্রায় ₹৩৬,০০০) পর্যন্ত আকর্ষণীয় সুবিধা ও বোনাস অফার!

iQOO Neo 11: সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

ফোনটির ফিচার শুনলে সত্যিই চমকে যাবেন!

ডিসপ্লে: 2K রেজোলিউশন সহ 144Hz রিফ্রেশ রেটের OLED প্যানেল

সিকিউরিটি: আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

 প্রসেসর: কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট

ব্যাটারি: 7,500mAh ক্ষমতার ব্যাটারি, সঙ্গে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট

 সফটওয়্যার: Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন

 ক্যামেরা:
৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), সঙ্গে আল্ট্রা ওয়াইড ও ডেপ্থ লেন্স
এটি হবে iQOO Neo 10-এর উত্তরসূরি, যা চলতি বছরের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল ₹31,999 মূল্যে।

 বড় চমক: iQOO-র ২০ অক্টোবরের গ্র্যান্ড ইভেন্ট
শোনা যাচ্ছে, ২০ অক্টোবরের গ্র্যান্ড লঞ্চ ইভেন্টে একসঙ্গে হাজির হবে একাধিক নতুন প্রোডাক্ট —
👉 iQOO 15, iQOO Pad 5e, iQOO Watch GT 2 এবং iQOO TWS 5।
সবাইয়ের ধারণা, এই ইভেন্টেই পর্দা উঠবে iQOO Neo 11-এরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *