এই বছর যেন বর্ষা ঋতু পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না। আর এক্ষেত্রে রোজ বৃষ্টির কারণে সব থেকে বড় যে ঝামেলাটি দেখা যাচ্ছে, সেটি হলো জামাকাপড় কাচা এবং সেগুলি শুকনো করা। কারণ, রোদের সোনামুখ খুব একটা দেখা যাচ্ছে না। তবে এই সমস্যা থেকে রেহাই দিতে এবার মাঠে নেমেছে Samsung। সম্প্রতি জনপ্রিয় কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি ভারতীয় বাজারে নিয়ে এসেছে AI-বেসড্ Samsung Bespoke AI ওয়াশার-ড্রায়ার, যা আপনার কাপড় কাচার বিষয়টিকে অনেক বেশি স্মার্ট করে তুলবে।
উল্লেখ্য, স্যামসাং বেস্পোক এআই কোম্পানির প্রথম ওয়াশিং মেশিন যাতে ১২ কেজি কাপড় ওয়াশ এবং ৭ কেজি কাপড় শুকনো করার ব্যবস্থা রয়েছে। তাছাড়া এই ওয়াশিং মেশিনটিতে রয়েছে একাধিক আধুনিক ফিচার – ফলে বড় থেকে ছোট সমস্ত রকম পরিবারের জন্যই এই ওয়াশিং মেশিনটি কার্যকর হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, মেশিনটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত হওয়ায় ইউজাররা আরও ভালোভাবে নিজেদের কাপড় পরিষ্কার করতে সক্ষম হবেন।

Samsung Bespoke AI ওয়াশার-ড্রায়ারের দাম, প্রাপ্যতা
স্যামসাং বেস্পোক এআই ওয়াশার-ড্রায়ারটি বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো জনপ্রিয় ই-কমার্স সাইট এবং বিভিন্ন ইলেক্ট্রনিক্স স্টোরে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। এর দাম শুরু হচ্ছে ৬৩,৯৯০ টাকা থেকে।
Samsung Bespoke AI ওয়াশার-ড্রায়ারের ফিচার
১. স্যামসাং বেসপোক এআই ওয়াশার-ড্রায়ারে রয়েছে ১২ কেজি ওয়াশিং এবং ৭ কেজি ড্রাই অর্থাৎ কাপড় কাচা ও শুকনো করার সুব্যবস্থা।
২. এই ওয়াশিং মেশিনে রয়েছে ‘AI Power Saver’ ফিচার, যা প্রায় ৭০% বিদ্যুৎ খরচ বাঁচাতে সাহায্য করে।
৩. অত্যাধুনিক এই ওয়াশিং মেশিনটি কাজ করার সময় খুব কম শব্দ করে।
৪. মেশিনটিতে ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি এবং সুপার স্পিড ওয়াশিং ক্যাপাসিটি আছে। এটি মাত্র ৩৯ মিনিটেই সমস্ত কাপড় ধুয়ে ফেলে।
৫. ভালোভাবে কাপড় পরিষ্কার করার জন্য এতে রয়েছে ফাইভ-লেভেল সেটিং যা কাপড়ের ওজন, কোমলতা, ময়লার পরিমাণ ইত্যাদি শনাক্ত করে।
৬. নতুন ওয়াশিং মেশিনটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার ভরপুর। এতে রয়েছে এআই ইকোবাবল প্রযুক্তি, আছে এয়ার ওয়াশ প্রযুক্তিও। ফলে ধোয়া, ঘষা, ফুটানোর ঝামেলা ছাড়া, এমনকি ডিটারজেন্ট ব্যবহার না করেই জামাকাপড়কে দুর্গন্ধমুক্ত ও সতেজ রাখা সম্ভব।
৭. বিশেষ বিষয় হলো যে, এতে স্মার্টথিংস রিঙ্কেল প্রিভেন্ট প্রযুক্তি আছে। ফলত ওয়াশিং মেশিনটি কাপড় ইস্ত্রি করার ঝামেলাও কমাবে।
