Chandra Grahan 2025: দেবীপক্ষের আগে আঁধারে ঢাকবে চাঁদ, কাল কখন গ্রহণ?

এই রবিবার হতে চলেছে চলতি ২০২৫ বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। আসলে আজ ৭ই সেপ্টেম্বর পূর্ণিমা তিথি। আর এই ভাদ্র মাসের পূর্ণিমাতেই সংঘটিত হতে চলেছে বিরল মহাজাগতিক দৃশ্য, যাকে অনেকে ‘ব্লাড মুন’ নাম দিয়েছেন। উল্লেখ্য, এই চন্দ্রগ্রহণ ভারতের মানুষ দেখতে পাবেন। এই চন্দ্রগ্রহণ প্রায় ৪ ঘন্টা স্থায়ী হবে। সূর্যগ্রহণের মতো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার সময় চোখ বা শরীরের কোনো ঝুঁকি থাকবে না, খালি চোখেই এটি উপভোগ করা যাবে। আসুন তবে, ২০২৫ সালের শেষ চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক…

এবারের চন্দ্রগ্রহণের সময়: কখন দেখা যাবে গ্রহণ?

ভারতীয় সময় অনুযায়ী, রবিবার ৭ই সেপ্টেম্বর রাত ৯টা ৫৭ মিনিটে চাঁদের আংশিকভাবে গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে ঠিক রাত ১১টায়। আর এই গ্রহণ স্থায়ী হবে ৮ তারিখ রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত। অর্থাৎ এবারের চন্দ্রগ্রহণ সাড়ে তিন ঘন্টার বেশি সময় স্থায়ী হবে।

এক্ষেত্রে কলকাতার পাশাপাশি দিল্লী, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো ভারতের বিভিন্ন জায়গা থেকে গ্রহণের দৃশ্য চাক্ষুষ করা যাবে। ভারতের বাইরে ব্যাংকক, চীনের বেইজিং, সাংহাই, জাপানের টোকিও, অস্ট্রেলিয়ার পার্থ, সিডনি, ইউরোপের লন্ডন, বার্লিন, প্যারিস, এথেন্স এবং আফ্রিকার কায়রো, জোহানেসবার্গ, নাইরোবির মতো জায়গাতে দৃশ্যমান হবে গ্রহণ।তবে কোনো জায়গায় দূষণ বেশি থাকলে বা আকাশে মেঘ থাকলে সেখানে চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

‘ব্লাড মুন’ কী?

সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় নীল এবং বেগুনি রঙের ছোট তরঙ্গদৈর্ঘ্য সমস্ত দিকে ছড়িয়ে পড়ে। তবে লাল বা কমলা রঙের মতো দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যগুলি সরাসরি পাস হয়। এই তরঙ্গদৈর্ঘ্যগুলিই পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদকে আলোকিত করে, যার ফলে আমাদের উপগ্রহকে লাল, কমলা বা তামাটে রঙের দেখায়। এই ঘটনাকে বলা হয় ‘ব্লাড মুন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *