WhatsApp New Feature: আনল জাদুকরী ফিচার,এক ক্লিকেই ফোনের স্টোরেজে মিলবে মুক্তি!

 মেটার উপহার ইউজারদের জন্য — চ্যাট ও স্টোরেজ ম্যানেজমেন্ট এখন আরও সহজ
দিনভর অফিসের মিটিং, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের প্রিয় মুহূর্ত—
সবকিছুই এখন হোয়াটসঅ্যাপের দুনিয়ায় বন্দি। তাই ইউজারদের অভিজ্ঞতাকে আরও নিখুঁত করতে নিয়মিত নতুন ফিচার নিয়ে হাজির হয় মেটা। এবার এসেছে এমনই এক দুরন্ত আপডেট, যা বদলে দেবে আপনার ফোনের স্টোরেজ ম্যানেজ করার ধরন।

নতুন এই স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার এখন অ্যান্ড্রয়েড (ভার্সন 2.25.31.13) ও iOS — দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে ইউজাররা সরাসরি জানতে পারবেন কোন ফাইল বা মিডিয়া কতটা জায়গা নিচ্ছে, আর চাইলে এক ক্লিকেই সেগুলি মুছে ফেলা যাবে।

কীভাবে কাজ করে এই নতুন ফিচার?

নতুন ইন্টারফেসে ইউজাররা সহজেই দেখতে পারবেন —
সবচেয়ে বড় ফাইলগুলি,
সবচেয়ে নতুন মিডিয়া,
এবং সবচেয়ে পুরনো ডেটা।
এইভাবে পছন্দমতো সাজিয়ে নেওয়া যাবে সব ফাইল, এবং এক ঝটকায় পরিষ্কার হবে চ্যাট ও ফোনের স্টোরেজ। ফলে আর ধীরগতির ফোন বা ‘স্টোরেজ ফুল’ নোটিফিকেশন নিয়ে চিন্তা নয়।
বর্তমানে এই আপডেট বিটা ভার্সনে চালু হয়েছে, খুব শিগগিরই এটি সব ইউজারের জন্য রোল আউট হবে।

প্রতিযোগিতার ময়দানে হোয়াটসঅ্যাপ

সম্প্রতি ভারতীয় মেসেজিং অ্যাপ ‘আরাত্তাই’ হোয়াটসঅ্যাপকে পেছনে ফেলে অ্যাপ স্টোরের শীর্ষে উঠেছে। ২০২১ সালে তামিলনাড়ু থেকে শুরু হওয়া এই অ্যাপের নাম ‘আরাত্তাই’-এর অর্থই হল “চ্যাট”। হোয়াটসঅ্যাপের মতোই রয়েছে ছবি, ভিডিও, ভয়েস কল ও চ্যাটিংয়ের সুবিধা।
ফলে প্রতিযোগিতা এখন তীব্র। তাই হোয়াটসঅ্যাপ চাইবেই তার হারানো জায়গা ফিরে পেতে। নতুন এই ফিচার সেই লড়াইয়ে কতটা সফল হয়, তা সময়ই বলবে।

নতুন এই ফিচারের সাহায্যে WhatsApp আরও স্মার্ট, আরও ব্যবহারবান্ধব।
এক ক্লিকেই পরিষ্কার ফোনের স্টোরেজ, মসৃণ অভিজ্ঞতা —
এই তো ডিজিটাল জীবনের আসল ছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *