স্মার্টফোনের দুনিয়ায় আবারও সেরা বাজেট স্মার্টফোন নিয়ে হাজির Vivo । ভিভোর এই নতুন Vivo Y31 আধুনিকতার সঙ্গে অসাধারণ স্টাইলের কম্বিনেশন ।
দাম ও অফার
এই নতুন ফোনটির ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধরা হয়েছে ₹১৯,৯৯৯, আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ₹২১,৪৯৯। তবে ভিভোর অফিশিয়াল ওয়েবসাইটে এগুলি যথাক্রমে ₹১৪,৯৯৯ এবং ₹১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ উপহার— ₹৫০০ ছাড়। সঙ্গে সবার জন্য আছে নো কস্ট ইএমআই ও অতিরিক্ত ₹১,০০০ ব্যাংক অফার। ফোনটি দুটি কালার উপলব্ধ – ডায়মন্ড গ্রিন আর রোজ রেড।

স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: ৬.৬৮ ইঞ্চি এইচডি+ LCD প্যানেল, যাতে পাবেন চোখ জুড়ানো এক্সপেরিয়েন্স।
প্রসেসর: Qualcomm Snapdragon 4 Gen 2 – অসাধারণ শক্তি আর গতি একসাথে।
সফটওয়্যার: Android 15 ভিত্তিক FuntouchOS, সঙ্গে এআই ফিচার যেমন AI Eraser ও Circle to Search।
ক্যামেরা:
৫০ মেগাপিক্সেলের ডুয়েল এআই রিয়ার ক্যামেরা – যা আপনার স্পেশাল মুহূর্ত গুলো বন্দি করবে।
৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা – সেলফিতে ছড়াবে হাসির আলো।
ব্যাটারি: ৬৫০০mAh ক্ষমতাশালী ব্যাটারি, ৪৪W ফাস্ট চার্জিং সহ –যা দুদিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব।
ডিউরেবিলিটি: IP68 এবং IP69 রেটিং, জল ও ধুলোর বিরুদ্ধে দৃঢ় প্রাচীর।
Vivo Y31 কেবল একটি স্মার্টফোন নয়—এটি আধুনিক জীবনের জন্য তৈরি এক বিশ্বস্ত সঙ্গী।
