Vivo Y21d : বাজেটের নতুন চমক, শক্তিশালী ব্যাটারি আর 50MP ক্যামেরার সংমিশ্রণ

Vivo তাদের নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21d নিয়ে হাজির হয়েছে নাইজেরিয়ার বাজারে। ডিজাইনের দিক থেকে এটি অনেকটাই সাম্প্রতিক Vivo Y31 5G-এর ছায়া বহন করলেও, ভেতরে রয়েছে একদম ভিন্ন ফিচার। অসাধারণ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি আর নির্ভরযোগ্য ক্যামেরার সমন্বয়ই একে বাজেট সেগমেন্টে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

দাম ও ভ্যারিয়েন্ট

যদিও ভিভোর পক্ষ থেকে এখনো অফিসিয়ালি দাম ঘোষণা করা হয়নি, তবে কোম্পানির ওয়েবসাইট ও রিটেইলারদের তালিকা থেকে জানা গেছে—

৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ : ১৯৯,৮০০ নাইরা (প্রায় ₹১১,৭০০)

৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ : ২১৯,৮০০ নাইরা (প্রায় ₹১২,৯০০)

৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ : ২৩৯,৮০০ নাইরা (প্রায় ₹১৪,১০০)

ডিসপ্লে ও ডিজাইন

ফোনটি এসেছে দুই আকর্ষণীয় রঙে—জেড গ্রিন এবং কোরাল রেড। মজবুতির দিক থেকেও এটি প্রশংসার যোগ্য, কারণ এতে রয়েছে IP68 এবং IP69+ সার্টিফিকেশন, যা জল ও ধুলো প্রতিরোধে সক্ষম।
ডিসপ্লেতে রয়েছে একটি ৬.৬৮ ইঞ্চি LCD প্যানেল, যেখানে ৯০ হার্টজ রিফ্রেশ রেট আর সর্বোচ্চ ১০০০ নিটস ব্রাইটনেস,  যার৷ ফলে সূর্যের আলোতে দেখতে কোনো সমস্যা হয় না।

পারফরম্যান্স ও সফ্টওয়্যার

Vivo Y21d চালিত হচ্ছে সর্বশেষ Android 15 ভিত্তিক FuntouchOS 15 কাস্টম ইন্টারফেসে। এর ভেতরে রয়েছে Unisoc T7225 প্রসেসর, যা সব ক্ষেত্রেই স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম।
ফোনটিতে সর্বোচ্চ ৬ জিবি ফিজিক্যাল র‌্যাম এবং অতিরিক্ত ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট রয়েছে। এছাড়াও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত।

ক্যামেরা সেটআপ

ফোনটির পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটাপ-

৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর

০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর

সামনের অংশে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা নাইট মোড, পোর্ট্রেট, স্লো-মোশন, টাইম-ল্যাপস এবং এমনকি আন্ডারওয়াটার ফটোগ্রাফির মতো একাধিক ফিচার সমর্থন করে।

ব্যাটারি ও চার্জিং

সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৬৫০০mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দেয়। এর সঙ্গে রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা মাত্র ৩৮ মিনিটে ৫০% চার্জ পূর্ণ করতে সক্ষম। এ ছাড়াও, ডুয়াল স্টেরিও স্পিকার থাকার কারনে বিনোদনের অভিজ্ঞতাও হবে  দুর্দান্ত।

Vivo Y21d বাজেট ক্রেতাদের জন্য একটি অসাধারণ অফার। স্টাইলিশ ডিজাইন, নির্ভরযোগ্য ব্যাটারি আর শক্তিশালী ক্যামেরার সমন্বয়ে এটি হতে পারে তাদের জন্য এক আদর্শ স্মার্টফোন।

4 thoughts on “Vivo Y21d : বাজেটের নতুন চমক, শক্তিশালী ব্যাটারি আর 50MP ক্যামেরার সংমিশ্রণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *