ভিভো প্রেমীদের জন্য দারুণ খবর! কোম্পানিটি অবশেষে তাদের পরবর্তী প্রজন্মের কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন OriginOS 6 ভারতে রোলআউট করতে চলেছে। গত ১০ অক্টোবর চীনে অনুষ্ঠিত ভিভো ডেভেলপার কনফারেন্সে এই নতুন অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছিল। এখন ভারতের ব্যবহারকারীরাও খুব শিগগিরই এই আপডেটের স্বাদ পাবেন।
ভারতে OriginOS 6 আপডেটের রোলআউট টাইমলাইন
ভিভো ইতিমধ্যেই তাদের ভারতীয় স্মার্টফোনগুলির জন্য Android 16-ভিত্তিক OriginOS 6 আপডেটের অফিসিয়াল টাইমলাইন ঘোষণা করেছে। দেখে নিন, কোন ফোনগুলোতে কবে এই নতুন সফ্টওয়্যার পৌঁছাবে —
নভেম্বরের শুরুতে
Vivo X200 সিরিজ
Vivo X Fold 5
Vivo V60
নভেম্বরের মাঝামাঝি সময়ে
Vivo X100 সিরিজ
Vivo X Fold 3 Pro
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে
Vivo V60e
Vivo V50
Vivo V50e
Vivo T4 Ultra
Vivo T4 Pro
Vivo T4R 5G
২০২৬ সালের প্রথমার্ধে
Vivo X90 সিরিজ
Vivo V40 সিরিজ
Vivo V30 সিরিজ
Vivo T4 5G, T4x 5G, T3 সিরিজ
Vivo Y400, Y300 5G, Y200, Y100, Y100A, Y58 5G, Y39 5G
OriginOS 6: নতুন প্রজন্মের স্মার্ট এক্সপেরিয়েন্স
ভিভো জানিয়েছে, OriginOS 6-এর মূল শক্তি হলো ‘Origin Smooth Engine’ — যা ফোনের পারফরম্যান্স ও ফ্লুয়িডিটি নতুন স্তরে নিয়ে যাবে। এতে সংযোজিত হয়েছে Ultra-Core Computing ও Memory Fusion প্রযুক্তি, যা সিস্টেমের স্পিডকে আরও উন্নত করবে।
কোম্পানির দাবি অনুযায়ী, এই সফ্টওয়্যারের মাধ্যমে ইউজাররা মাত্র কয়েক সেকেন্ডে ৫,০০০ ছবির অ্যালবাম খুলতে পারবেন। আগের সংস্করণের তুলনায় ডেটা লোডিং স্পিড হবে প্রায় ১০৬% বেশি দ্রুত।
গ্লোবাল পরিবর্তনের ছোঁয়া
এবার প্রথমবারের মতো চীনের বাইরে ব্যবহারকারীরাও OriginOS-এর সুবিধা পাবেন। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে Funtouch OS 15 ব্যবহৃত হত। কিন্তু এখন সেই জায়গা দখল করতে আসছে OriginOS 6 — একদম নতুন ডিজাইন, আরও স্মার্ট কাস্টমাইজেশন এবং দ্রুত পারফরম্যান্সের প্রতিশ্রুতি নিয়ে।
