Samsung Galaxy S26 Ultra: আসছে  QHD+ AMOLED ডিসপ্লে ও আরও আধুনিক  AI ফিচার  সহযোগে!

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং আবারও প্রস্তুত । আসন্ন Galaxy S26 Ultra হতে চলেছে এ বছরের শুরুতে প্রকাশিত Galaxy S25 Ultra-এর উত্তরসূরি — আরও উন্নত, আরও মসৃণ এবং আরও সূক্ষ্ম অভিজ্ঞতা নিয়ে।

সম্ভাব্য বৈশিষ্ট্যসমূহ

ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S26 Ultra-তে থাকতে পারে ৬.৯-ইঞ্চির QHD+ M14 CoE Dynamic AMOLED ডিসপ্লে, যা দেখার অভিজ্ঞতাকে করবে আরও জীবন্ত ও উজ্জ্বল।

ডিভাইসটিতে থাকবে ১৬ জিবি র‍্যাম, যা ডেটা ট্রান্সফারকে করবে প্রায় ২৫ শতাংশ দ্রুততর।
তাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ফোনটিতে ব্যবহার করা হবে বৃহৎ ভেপার চেম্বার, যা দীর্ঘক্ষণ গেম খেলা বা ভারী ব্যবহারেও ডিভাইসকে ঠান্ডা রাখবে।

অতিরিক্তভাবে, যুক্ত হবে একটি নতুন প্রাইভেসি স্ক্রিন ফিচার, যা আপনার ব্যক্তিগত তথ্যকে দেবে আরও নিরাপদ পরিসর।

ব্যাটারি ও চার্জিং

থাকছে ৫,০০০mAh ব্যাটারি, যা পূর্বসূরির মতোই দীর্ঘস্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।
তবে এবার আসতে পারে চমক — কিছু রিপোর্ট অনুযায়ী, ফোনটি ৬০W তারযুক্ত ফাস্ট চার্জিং সমর্থন পেতে পারে। যদিও 3C সার্টিফিকেশন তালিকায় ৪৫W চার্জিংয়ের ইঙ্গিতও মিলেছে।

ক্যামেরা ও নতুন প্রযুক্তি

গ্যালাক্সি সিরিজের ঐতিহ্য বজায় রেখে, S26 Ultra-তেও থাকবে উন্নত ক্যামেরা সিস্টেম।
এতে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ৩x টেলিফটো লেন্স, যা ১/৩.৯৪ ইঞ্চি সেন্সর ও ১.০µm পিক্সেল সাইজ সহ আসবে।
যদিও রেজোলিউশন কিছুটা কম, তবুও উন্নত সেন্সর প্রসেসিং প্রযুক্তি ছবিকে করবে আরও প্রাণবন্ত।

স্যামসাং এবার যুক্ত করতে পারে Flex Magic Pixel প্রযুক্তি, যা দেখার কোণ সামঞ্জস্য করে এমনভাবে — যাতে পাশে থাকা কেউ সহজে আপনার স্ক্রিনে কী আছে তা দেখতে না পারে। গোপনীয়তার দিক থেকে এটি একটি অসাধারণ  সংযোজন হতে পারে।

রঙ ও ডিজাইন

ডিভাইসটি আসতে পারে তিনটি রঙে — যার মধ্যে নতুন একটি কমলা শেড থাকবে বলে অনুমান, যা কিছুটা iPhone 17 Pro Max-এর মতো ডিজাইন থেকে অনুপ্রাণিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *