Samsung Galaxy S26 সিরিজে নয়া চমক, ইউজারদের ভরসা জোগাবে Exynos 2600 প্রসেসর

স্মার্টফোন জগতের জনপ্রিয় ব্র্যান্ড Samsung, আবারও নতুন ফ্ল্যাগশিপ লাইনআপ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতি বছরের মতোই, আগামী বছরের শুরুতেও লঞ্চ হতে পারে পারে Samsung Galaxy S26 সিরিজ, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তিনটি ভিন্ন মডেল — Galaxy S26 Pro, Galaxy S26 Edge এবং Galaxy S26 Ultra। এই মুহূর্তে যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে ইন্টারনেট দুনিয়া এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রঙ ছড়াতে শুরু করেছে। শোনা যাচ্ছে যে, আসন্ন Samsung Galaxy S26 সিরিজে মিলবে বড় চমক – এক্ষেত্রে স্মার্টফোনগুলিতে একসাথে দু-দুটি প্রসেসর থাকতে পারে জল্পনা চলছে! কানাঘুষো শোনা যাচ্ছে, এই নতুন ফোনগুলি কোম্পানির নিজস্ব Exynos চিপসেটের সাথে Qualcomm Snapdragon প্রসেসর বহন করবে। 

Exynos 2600 হবে Samsung-এর নতুন শক্তি

সূত্রের মতে, দীর্ঘ গবেষণা ও ডেভেলপমেন্টের পর স্যামসাং অবশেষে তাদের পরবর্তী প্রজন্মের প্রসেসর এক্সিনস ২৬০০-এর কাজ সম্পূর্ণ করেছে। শিগগিরই এই চিপসেট গণ-উৎপাদনে প্রবেশ করবে। বিশেষত্বের কথা বললে, এটি কোম্পানির প্রথম প্রসেসর যা তৈরি হয়েছে ২ ন্যানোমিটার Gate-All-Around (GAA) প্রক্রিয়ায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই চিপসেট শুধুমাত্র স্যামসাংয়ের পোর্টফোলিও নয়, পাশাপাশি বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পেও এক নতুন মানদণ্ড স্থাপন করবে।

ইতিমধ্যে কোম্পানির অভ্যন্তরীণ বৈঠকে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এক্সিনস ২৬০০ তার পূর্বসূরি Exynos 2500-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং কার্যক্রম হতে চলেছে। তাই গ্যালাক্সি এস২৬ সিরিজে এই প্রসেসর যুক্ত করার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

Geekbench-এ দারুণ স্কোর

গিকবেঞ্চের সাম্প্রতিক পরীক্ষায় স্যামসাংয়ের এই চিপসেট সিঙ্গেল-কোরে ৩,৩০৯ পয়েন্ট এবং মাল্টি-কোরে ১১,২৫৬ পয়েন্ট অর্জন করেছে। তুলনায়, প্রতিদ্বন্দ্বী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলাইট ২ (Qualcomm Snapdragon 8 Elite 2) প্রসেসর পেয়েছে যথাক্রমে ৩,৩৯৩ ও ১১,৫১৫ পয়েন্ট। অর্থাৎ ফলাফল স্পষ্ট করে দিচ্ছে — স্যামসাংয়ের নতুন ইন-হাউস চিপটি প্রতিদ্বন্দ্বিতার ময়দানে সমানভাবে দাঁড়াতে সক্ষম।

কোন মডেলে কোন চিপসেট থাকবে?

যদিও আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে, আসন্ন Galaxy S26 Pro ও Galaxy S26 Edge মডেল পাবে নতুন প্রসেসরের শক্তি। আর সিরিজের শীর্ষ মডেল Galaxy S26 Ultra-তে থাকবে শক্তিশালী Snapdragon 8 Elite 2 প্রসেসর।

এক কথায়, Samsung Galaxy S26 সিরিজ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। স্যামসাংয়ের নিজস্ব উদ্ভাবন এবং কোয়ালকমের পরীক্ষিত শক্তির সমন্বয়, আগামী প্রজন্মের স্মার্টফোনকে এনে দেবে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *