এবারের পুজোয় যারা স্বল্প বাজেটে একটি ভালো স্মার্টফোন কেনার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজ রয়েছে সুসংবাদ! জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ Samsung Galaxy A06 এখন পাওয়া যাচ্ছে দারুণ ছাড়ে। হ্যাঁ, পুজোর আগেই শপিং প্ল্যাটফর্মটি দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, স্মুথ পারফরম্যান্স ও আকর্ষণীয় ক্যামেরাযুক্ত একটি ফোন আপনি পেতে পারেন খুব কম দামে। আসুন বিশদ জেনে নিই।
অফারে মিলছে Samsung Galaxy A06, দাম দেখুন
লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এ০৬-এর দাম ছিল ৯,৯৯৯ টাকা, সেখানে এখন ফোনটি ২,৩০৮ টাকার ছাড়ে মিলছে মাত্র ৭,৬৯১ টাকায়। তাতেই শেষ নয়, নির্বাচিত ব্যাংক অফারে ফ্লিপকার্ট থেকে এটি কিনলে মিলবে আরও ৫০০ টাকার অতিরিক্ত ছাড়। অর্থাৎ, ক্রেতারা চাইলে এটি হাতে পেতে পারেন মাত্র ৭,১৯১ টাকায়।
এছাড়াও পুরোনো ফোন বদলে নেওয়ার সুবিধা থাকছে। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৩,০০০ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে, যার ফলে ফোনের দাম আরও কমে আসবে। তবে এই বিষয়টি নির্ভর করবে কোম্পানি পলিসি, পুরোনো ফোনের দাম, মডেল ইত্যাদির ওপর।
Samsung Galaxy A06-এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি, ৬০ হার্টজ রিফ্রেশ রেট
প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সরযুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
সফ্টওয়্যার: অ্যান্ড্রয়েড ১৪, দুইবার ওএস আপডেট ও তিন বছরের সিকিউরিটি সাপোর্ট মিলবে
অন্যান্য ফিচার: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, নক্স সিকিউরিটি, ৩.৫মিমি অডিও জ্যাক
কেন নেবেন এই ফোন?
Samsung Galaxy A06 কেবল সাশ্রয়ী নয়, একইসাথে দীর্ঘস্থায়ী ব্যাটারি, দারুন ক্যামেরা পারফরম্যান্স বিশিষ্ট ফোন। তাছাড়া এটি নির্ভরযোগ্য সফ্টওয়্যার আপডেটের প্রতিশ্রুতিও দিচ্ছে। তাই, যারা বাজেটের মধ্যে আধুনিক ডিজাইন, বড় স্ক্রিন আর শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য এটি হতে পারে সেরা সঙ্গী!
