আগামী অক্টোবরে চীনা বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Oppo Find X9 সিরিজ। ইতিমধ্যেই কোম্পানি নিশ্চিত করেছে, এই জেনারেশনের ডিভাইসগুলোতে থাকবে সর্বাধুনিক MediaTek Dimensity 9500 প্রসেসর। প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল আরও বাড়াতে কিছুদিন আগেই প্রকাশ পয়েছে Oppo Find X9 Pro-এর AnTuTu বেঞ্চমার্ক স্কোর। আর এবার আবার প্রকাশ্যে এল ফোনটির Geekbench ফলাফল। ডিভাইসটি তালিকাভুক্ত হয়েছে Oppo PLG110 মডেল নম্বরের অধীনে।
নতুন Dimensity 9500 – চিপসেট
Oppo-র প্রোডাক্ট ম্যানেজার Zhou Yibao জানিয়েছেন, Find X9 সিরিজ হবে প্রথম লাইনআপ যেখানে ব্যবহৃত হবে নতুন Dimensity 9500 চিপসেট। এই শক্তিশালী প্রসেসর আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে ২২ সেপ্টেম্বর।
পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি ইতিমধ্যেই নজর কেড়েছে। AnTuTu V11-এ এর স্কোর ধরা পড়েছে ৪,০৪৫,৯৯৭—যা ইঙ্গিত দেয়, গতি আর ক্ষমতার মেলবন্ধনে Find X9 Pro হবে এক নিখুঁত স্মার্টফোন।
Geekbench-এ প্রথম ঝলক
Geekbench তালিকায় দেখা গেছে, এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৩,৩৯৪ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৯,৯৭৪ পয়েন্ট অর্জন করেছে। ফোনটি চালিত হবে Android 16 অপারেটিং সিস্টেমে এবং সঙ্গে থাকবে ১৬ জিবি RAM।
চোখ ধাঁধানো ডিসপ্লে আর ক্যামেরার কম্বিনেশন
প্রসিদ্ধ টিপস্টার Digital Chat Station দাবি করেছেন, Find X9 সিরিজের ডিসপ্লে তৈরি করছে Tianma Microelectronics, যেখানে ব্যবহৃত হবে চমকপ্রদ OLED প্রযুক্তি। শুধু তাই নয়, ক্যামেরার ক্ষেত্রেও থাকছে নতুন মাত্রা—
হ্যাসেলব্লাডের বিশেষ টিউনিং সহ রিয়ার ক্যামেরা
Find X9 Pro মডেলে থাকবে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর
শক্তি যোগাবে দীর্ঘস্থায়ী ব্যাটারি
এই সিরিজে ব্যাটারির দিক থেকেও থাকছে অনন্যত্ব। বেস মডেলে থাকছে ৭০২৫mAh Glacier Battery, আর Find X9 Pro-তে থাকবে আরও বড়সড় ৭৫০০mAh ব্যাটারি—যা দিনভর নিরবচ্ছিন্ন ভাবে ব্যবহার করা যাবে।
সংক্ষেপে বলতে গেলে, Oppo Find X9 Pro কেবল একটি স্মার্টফোন নয়, বরং এটি হতে চলেছে শক্তি, শিল্প আর প্রযুক্তির এক পারফেক্ট কম্বিনেশন। অক্টোবরে বাজারে আসার পর নিশ্চিতভাবেই এটি হাই-এন্ড সেগমেন্টে নতুন মানদণ্ড তৈরি করবে।
