Oppo A6 5G: 7000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল দাম ও ফিচার জানুন

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান Oppo তাদের নতুন স্মার্টফোন Oppo A6 5G আনতে চলেছে, যা একেবারেই অন্য মাত্রার অভিজ্ঞতা এনে দেবে ব্যবহারকারীদের কাছে। বিশাল ৭,০০০mAh ব্যাটারি এবং দ্রুতগতির ৮০W ফাস্ট চার্জিং সমর্থনসহ এটি দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দেবে। শক্তিশালী MediaTek Dimensity 6300 প্রসেসর ফোনটিকে করে তুলেছে আরও মসৃণ ও শক্তিশালী।

প্রধান বৈশিষ্ট্য

ডিসপ্লে: ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি+ AMOLED, সর্বোচ্চ উজ্জ্বলতা ১,৪০০ নিট, ১২০Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট

প্রসেসর: অক্টা-কোর MediaTek Dimensity 6300

ক্যামেরা:

পেছনে ডুয়াল ক্যামেরা – ৫০MP প্রাইমারি (f/1.8, অটোফোকাস) + ২MP মনোক্রোম সেন্সর
সামনে – ১৬MP সেলফি ক্যামেরা

ব্যাটারি: ৭,০০০mAh, সঙ্গে ৮০W তারযুক্ত ফাস্ট চার্জিং

স্টোরেজ অপশন:
৮GB + ২৫৬GB (মূল্য CNY ১,৫৯৯, প্রায় ₹২০,০০০)
১২GB + ২৫৬GB
১২GB + ৫১২GB

মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
নিরাপত্তা ও সেন্সর: ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, অ্যাক্সিলোমিটার

সংযোগ ব্যবস্থা: 4G, 5G, GPS, Beidou

ডিজাইন: মাত্রা 158.20 x 75.02 x 8 মিমি, ওজন প্রায় 185 গ্রাম

রঙের বিকল্প: নীল, গোলাপী ও ধূসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *