OnePlus Nord CE 4 5G এবং Nord CE 4 Lite:২০ হাজার টাকার নিচে এবার এই অলরাউন্ডার স্মার্টফোন দুটি, কোথা থেকে কিনবেন? 

Amazon Great Indian Festival 2025 আসছে আবারও নতুন রূপে, নতুন চমকে। আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মহা উৎসবের সেল নিয়ে এসেছে অসংখ্য অফার। আর সেই অফারের ভিড়ে সবচেয়ে বড়ো আকর্ষণ নিঃসন্দেহে OnePlus–এর দুটি অসাধারণ স্মার্টফোন – Nord CE 4 5G এবং Nord CE 4 Lite। পুজোর মরসুমে এই দুটি ফোন হাতের নাগালের দামে পাওয়া যাবে। আসুন দেখে নেওয়া যাক দাম আর ফিচারগুলি।

OnePlus Nord CE 4 5G – অফারের দাম ও বৈশিষ্ট্য

সেলে দাম: ₹১৮,৪৯৯ (বর্তমান দাম ₹১৯,৪৯৯)

লঞ্চের সময় দাম ছিল ₹২৪,৯৯৯ (৮GB RAM + 128GB স্টোরেজ)

ফিচারসমূহ:

১)শক্তিশালী Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর

২)৮GB RAM ও দ্রুতগতি স্টোরেজ

৩)৬.৭ ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে – মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা

৪)৫৫০০mAh ব্যাটারি সঙ্গে 100W SuperVOOC ফাস্ট চার্জিং

৫)ক্যামেরা: ৫০MP প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৬MP সেলফি শুটার

এ যেন স্টাইল, গতি আর পারফরম্যান্সের নিখুঁত সমন্বয়।

OnePlus Nord CE 4 Lite – অফারের দাম ও বৈশিষ্ট্য

সেলে দাম: ₹১৫,৯৯৯ (বর্তমান দাম ₹১৬,৯৯৮)

লঞ্চের সময় দাম ছিল ₹১৯,৯৯৯ (৮GB RAM + 128GB স্টোরেজ)

ফিচারসমূহ:

১)শক্তিশালী Qualcomm Snapdragon 695 প্রসেসর

২)৮GB RAM সহ মসৃণ পারফরম্যান্স

৩)৬.৬৭ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট

৪)বিশেষ Aqua Touch প্রযুক্তি – ভেজা হাতেও সহজ টাচ অভিজ্ঞতা

৫)৫৫০০mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা

৬)ক্যামেরা: OIS–সহ ৫০MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং ১৬MP ফ্রন্ট ক্যামেরা।

যদি আপনি পুজোর আগে বাজেটের মধ্যে একটি পাওয়ারফুল স্মার্টফোন খুঁজে থাকেন, তবে এই দুটি OnePlus Nord মডেল নিঃসন্দেহে সেরা পছন্দ হতে পারে। ২০ হাজার টাকার নিচে এমন ফিচার আর ডিজাইন খুঁজে পাওয়া খুব মুশকিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *