দেশের টেলিকম দুনিয়ায় প্রতিদিনই লড়াই চলছে—কে দেবে সেরা অফার, কে দেবে গ্রাহকদের সবচেয়ে বেশি সুবিধা। সেই প্রতিযোগিতার ময়দানে এবার এক বড় পদক্ষেপ নিল Airtel।
মাত্র ₹449 টাকার প্রিপেইড প্ল্যানেই Airtel গ্রাহকদের দিচ্ছে প্রতিদিন ৪ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ। আর এখানেই এটি দেশের একমাত্র অনন্য প্ল্যান হয়ে দাঁড়াল, যেখানে ডেটার ঝর্ণা বয়ে যাবে প্রতিদিন।
Airtel এর ₹449 প্রিপেইড প্ল্যান
ভ্যালিডিটি: ২৮ দিন
ডেটা: রোজ ৪ জিবি (মোট ১১২ জিবি)
কলিং ও SMS: আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি SMS
খরচের হিসাব: দৈনিক মাত্র ₹16
অতিরিক্ত সুবিধা:
আনলিমিটেড 5G ডেটা
২৮ দিনের জন্য Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন
Airtel Xstream Play Premium (২২+ OTT প্ল্যাটফর্ম একসাথে)
Apple Music অ্যাক্সেস
স্প্যাম কল/মেসেজ অ্যালার্ট
Perflexity Pro AI সাবস্ক্রিপশন
Jio এর ₹449 রিচার্জ প্ল্যান
জিওও একই দামের প্ল্যান রাখে, তবে এখানে ডেটা কিছুটা কম।
ভ্যালিডিটি: ২৮ দিন
ডেটা: রোজ ৩ জিবি (মোট ৮৪ জিবি)
কলিং ও SMS: আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি SMS
খরচের হিসাব: দৈনিক ₹16
অতিরিক্ত সুবিধা:
আনলিমিটেড 5G ডেটা
Disney+ Hotstar সাবস্ক্রিপশন
JioTV, JioCloud AI Storage, Jio Finance ও Jio Home ট্রায়াল
Vi এর ₹449 প্রিপেইড প্ল্যান
Vodafone Idea তাদের গ্রাহকদের জন্যও একই দামে প্ল্যান দেয়।
ভ্যালিডিটি: ২৮ দিন
ডেটা: রোজ ৩ জিবি (মোট ৮৪ জিবি)
কলিং ও SMS: আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি SMS
খরচের হিসাব: দৈনিক ₹16
অতিরিক্ত সুবিধা:
আনলিমিটেড 5G ডেটা (নির্দিষ্ট সার্কেল)
Weekend Data Rollover
Data Delight সুবিধা
Vi Movies & TV সাবস্ক্রিপশন
যেখানে Jio এবং Vi এখনো ৩ জিবি দৈনিক ডেটার সীমায় আটকে আছে, সেখানে Airtel এর ₹449 প্ল্যান গ্রাহকদের জন্য নিয়ে এসেছে প্রকৃত অর্থেই এক ধামাকা অফার। প্রতিদিন ৪ জিবি ডেটার সঙ্গে একঝাঁক এন্টারটেইনমেন্ট আর প্রিমিয়াম সার্ভিস।

100cuci pg soft 100cuci pg soft
заказать кухню в интернете заказать кухню в интернете