iQOO 15 ভারতে আসছে শীঘ্রই – 2K OLED ডিসপ্লে ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের শক্তিতে ‘GOAT’ পারফরম্যান্স

ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজার যেন প্রতিদিনই নতুন প্রতিযোগিতার মঞ্চে পরিণত হচ্ছে। রিয়েলমি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তাদের আসন্ন Realme GT 8 Pro হবে দেশের প্রথম স্মার্টফোন, যেখানে ব্যবহার করা হয়েছে সর্বশেষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। আর সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই, চ্যালেঞ্জ ছুঁড়ে দিল iQOO—আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল যে তারাও আনছে একই শক্তিশালী চিপসেট সমৃদ্ধ iQOO 15।

কোম্পানির ভাষায়, আসন্ন এই ফোনটি দেবে এক অনন্য “GOAT পারফরম্যান্স”—অর্থাৎ সেরার সেরা অভিজ্ঞতা। যদিও আপাতত টিজারেই সীমাবদ্ধ আইকোর ঘোষণা, লঞ্চের তারিখ এখনও পর্দার আড়ালে। তবে পূর্বের ধারা বিচার করলে, iQOO 15 নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের শুরুতে ভারতে আত্মপ্রকাশ করবে বলেই আশা করা হচ্ছে। মনে করিয়ে দিই, এর পূর্বসূরী iQOO 13 ভারতীয় মাটিতে লঞ্চ হয়েছিল ৩ ডিসেম্বর, ২০২৪-এ।

iQOO 15 – সম্ভাব্য ফিচারসমূহ

রিপোর্ট থেকে যা জানা গেছে, iQOO 15 এ থাকবে এক বিশাল ৬.৮৫-ইঞ্চি 2K Samsung Everest E6 OLED ডিসপ্লে। প্যানেলটি সমর্থন করবে
৬০০০ নিট লোকাল পিক ব্রাইটনেস
১৪৪Hz রিফ্রেশ রেট
৩২০০Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট
৮-স্তরের LTPO প্রযুক্তি
শুধু তাই নয়, এতে মিলবে আল্ট্রা-লো মোশন ব্লার, TÜV ট্রিপল সার্টিফিকেশন (ফ্লিকার-ফ্রি, পোলারাইজার-ফ্রি ও গেমিং আই-প্রোটেকশন), সাথে থাকবে Eye Comfort 2.0 এবং ১ নিট আল্ট্রা-ডিম স্লিপ মোড।

ব্যাটারি ও সফটওয়্যার

আগের মতো এবারও চীনা ও ভারতীয় ভ্যারিয়েন্টে ব্যাটারির ক্ষেত্রে সামান্য পার্থক্য দেখা যেতে পারে। উদাহরণস্বরূপ, iQOO 13 চীনে লঞ্চ হয়েছিল ৬১৫০mAh ব্যাটারি সহ, কিন্তু ভারতে এসেছিল ৬০০০mAh ব্যাটারি নিয়ে।
সবচেয়ে বড় চমক সফটওয়্যারে—Vivo ও iQOO ইতিমধ্যেই জানিয়েছে যে এবার থেকে তারা ভারতের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ নতুন OriginOS, যা এতদিন কেবল চীনের জন্য এক্সক্লুসিভ ছিল। ফলে iQOO 15-এ Android 16 ভিত্তিক OriginOS-এর অভিজ্ঞতা পাওয়া যাবে, আর বিদায় জানাবে পুরনো FuntouchOS-কে।

One thought on “iQOO 15 ভারতে আসছে শীঘ্রই – 2K OLED ডিসপ্লে ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের শক্তিতে ‘GOAT’ পারফরম্যান্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *