আসছে Vivo V60e 5G, দাম থাকবে সাধ্যের মধ্যে, ফিচার দেখলে অবাক হবেন

গত এপ্রিলেই ভারতে লঞ্চ হয়েছিল Vivo V50e। এবার, তার উত্তরসূরী হিসেবে আসতে চলেছে Vivo V60e 5G। যদিও এর লঞ্চের তারিখ এখনও অফিসিয়ালি জানায়নি কোম্পানি, কিন্তু অনলাইনে ফাঁস হওয়া রেন্ডার, দাম ও স্পেসিফিকেশন ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ফোনটি। কেন এত চর্চা হচ্ছে Vivo V60e 5G হ্যান্ডসেটটিকে নিয়ে? এর দাম, ফিচারে কি কোনো চমক থাকবে? চলুন, জেনে নিই… 

Vivo V60e 5G-র স্পেসিফিকেশন (সম্ভাব্য) 

নেটদুনিয়ায় ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আসন্ন ভিভো ভি৬০ই ৫জি স্মাটফোনটিতে থাকবে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য আছে বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, যা সাপোর্ট করবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। অর্থাৎ, গেম খেলুন বা দিনভর ব্যস্ততা থাক – এই ফোনে চার্জ ফুরানো বা তাড়াতাড়ি চার্জ হওয়া নিয়ে চিন্তা থাকবে না। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ডায়মন্ড শিল্ড গ্লাস এবং জল-ধুলো প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং মিলতে পারে। শুধু তাই নয়, এটি ৩টি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও ৫ বছরের নিরাপত্তা আপডেট সুনিশ্চিত করতে পারে।

ডিজাইনের কথা বললে নতুন ডিভাইসটি অনেকটাই Vivo V60-এর ধাঁচে তৈরি হবে বলে মনে হয়। এর ওপরের ডান কোণে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, আর তার পাশে থাকবে আকর্ষনীয় LED রিং লাইট। ব্যাক প্যানেলের নিচের অংশে লম্বালম্বি ভাবে ফুটে উঠবে ভিভোর ব্র্যান্ডিং। উল্লেখ্য, দুটি আকর্ষণীয় রঙে ভিভোর ফোনটি বাজারে আসতে পারে – Elite Purple ও Noble Gold।

Vivo V60e 5G-র আনুমানিক দাম

রিপোর্ট অনুযায়ী, ভিভো ভি৬০ই ৫জি স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে এবং এর দাম হবে নিম্নরূপ –

• ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ২৮,৯৯৯ টাকা 

• ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৩০,৯৯৯ টাকা

• ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৩১,৯৯৯ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *