Oppo F31 সিরিজ: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭০০০mAh ব্যাটারির সাথে ভারতে হাজির হল 

স্মার্টফোন জগতে Oppo আবারও এক নতুন স্মার্টফোন নিয়ে হাজির। ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো Oppo F31 5G সিরিজ, যেখানে রয়েছে তিনটি শক্তিশালী মডেল— Oppo F31 5G, Oppo F31 Pro 5G এবং Oppo F31 Pro+ 5G। দীর্ঘস্থায়ী ব্যাটারি থেকে শুরু করে উচ্চমানের ক্যামেরা— প্রতিটি ফোনেই রয়েছে মর্ডান টেকনোলজি।

Oppo F31 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার 

বিশাল ৭০০০mAh ব্যাটারি, যা প্রায় দুদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে।

প্রত্যেক মডেলেই আছে ৫০MP OmniVision 50D40 ক্যামেরা, OIS সাপোর্টসহ – যেন মুহূর্তগুলো ধরা পড়ে নিখুঁত স্পষ্টতায়।

5G কানেক্টিভিটি, অসাধারণ ডিজাইন আর প্রিমিয়াম কালার অপশন, যা ফোনটিকে করে তুলেছে আরও আভিজাত্যময়।

ভারতের দাম ও ভ্যারিয়েন্ট
 
Oppo F31 5G

8GB + 128GB – ₹22,999

8GB + 256GB – ₹24,999
 

রঙ: Midnight Blue, Cloud Green, Blue Red

Oppo F31 Pro 5G

8GB + 128GB – ₹26,999

8GB + 256GB – ₹28,999

12GB + 256GB – ₹30,999


 রঙ: Desert Gold, Spade Grey

Oppo F31 Pro+ 5G

8GB + 256GB – ₹32,999

12GB + 256GB – ₹34,999

রঙ: Gemstone Blue, Himalayan White, Festive Pink

বিক্রির তারিখ

Oppo F31 Pro 5G ও F31 Pro+ 5G – ১৯ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে Oppo স্টোর, Flipkart, Amazon এবং রিটেল আউটলেটে।

Oppo F31 5G – ২৭ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।

Oppo F31 সিরিজ কেবল একটি স্মার্টফোন নয়, এটি নতুন প্রজন্মের জন্য তৈরি এক অনন্য সঙ্গী। লম্বা ব্যাটারি লাইফ, শক্তিশালী ক্যামেরা আর অসাধারণ ডিজাইনের মিলনে প্রতিটি মডেলই যেন অলরাউন্ডার — যেখানে স্টাইল ও পারফরম্যান্স একসাথে মিলিত হয়েছে।

4 thoughts on “Oppo F31 সিরিজ: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭০০০mAh ব্যাটারির সাথে ভারতে হাজির হল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *