পুজোর আগে নিজের গ্রাহকদের জন্য বড় চমক আনল Reliance Jio। আসলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের এক নম্বর টেলিকম সংস্থাটি নিয়ে এসেছে ফ্রি OTT সাবস্ক্রিপশন, 20GB বোনাস ডেটা এবং ১ মাসের ফ্রি রিচার্জসমেত একাধিক আকর্ষণীয় প্রিপেইড বেনিফিট। দেশের প্রায় ৫০ কোটি গ্রাহক এই অফারগুলির ফায়দা পেতে চলেছেন।
Jio-র নতুন অফারের হাইলাইট
১. ৫জি (5G) স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফ্রি আনলিমিটেড 5G ডেটা।
২. ৪জি (4G) ব্যবহারকারীদের জন্য বিশেষ অ্যাড-অন সুবিধা।
৩. নির্বাচিত প্ল্যানে ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন ও ২০ জিবি বোনাস ডেটা।
৪. এক মাসের ফ্রি রিচার্জ সুবিধা পাওয়া যাবে নির্দিষ্ট প্ল্যানে।

Jio-র প্রিপেইড প্ল্যান ও অ্যাড-অন অফার
১. ৪৯৫ টাকার প্ল্যান: এতে দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, অতিরিক্ত ৫ জিবি বোনাস ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস ফ্রি। এই প্ল্যানের সঙ্গে জিও হটস্টার-এর ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন।
২. ৩৯ টাকার অ্যাড-অন ‘ওয়ান প্যাক’: ৪জি স্মার্টফোন ব্যবহারকারীরা মাত্র ৩৯ টাকা রিচার্জ করলে প্রতিদিন ৩ জিবি ডেটাসহ আনলিমিটেড ৪জি ডেটা উপভোগ করতে পারবেন।
কীভাবে ও কখন পাবেন Jio-র অফার?
- এই সমস্ত অফার পেতে কোম্পানির সমস্ত মাই-জিও (MyJio) অ্যাপ, জিও ওয়েবসাইট বা নিকটস্থ রিটেইলার থেকে রিচার্জ করলেই হবে।
- ৫জি নেটওয়ার্ক সুবিধা পেতে ৫জি সাপোর্টেড্ হ্যান্ডসেট ও জিও ৫জি কভারেজ থাকা প্রয়োজন।
- সব অফারের ক্ষেত্রে অপারেটরের শর্তাবলি এবং ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হতে পারে।
কেন এখনই রিচার্জ করবেন?
পুজোর আগে স্ট্রিমিং, সিনেমা, লাইভ স্পোর্টস ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে বাড়তি ডেটার সুবিধা পেতে জিও গ্রাহকদের রিচার্জ করা জরুরি। অফার মিস করলে কিন্তু সত্যিই আফসোস করবেন!
