Xiaomi 17 Ultra: স্যাটেলাইট সংযোগ ও 100W চার্জিং সহ আসছে পরবর্তী প্রজন্মের আল্ট্রা ফ্ল্যাগশিপ

প্রযুক্তির আকাশে আবারও নতুন সূর্যোদয় ঘটাতে চলেছে Xiaomi। সংস্থার আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 17 Ultra নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি মহলে জোর গুঞ্জন। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, এই ফোনটি শুধু ডিজাইন নয়, পারফরম্যান্স এবং সংযোগ প্রযুক্তিতেও এক ধাপ এগিয়ে থাকবে।

Xiaomi 17 Ultra-এর দুটি সংস্করণ বাজারে আসতে পারে — যার মধ্যে একটিতে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি। চীনের 3C সার্টিফিকেশন সাইটে এই ডিভাইসটি ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে। মডেল নম্বর অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি 2512BPNDAC, আর স্যাটেলাইট কমিউনিকেশন সংস্করণটির মডেল নম্বর 25128PNA1C।

তালিকাভুক্তি অনুযায়ী, এই স্মার্টফোনটি 100W তারযুক্ত চার্জিং সাপোর্ট করবে— যা এর পূর্বসূরি Xiaomi 15 Ultra-এর 90W চার্জিংয়ের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। স্যাটেলাইট সংস্করণটি এমন এলাকায়ও কল ও মেসেজ পাঠানোর সুযোগ দেবে, যেখানে মোবাইল নেটওয়ার্ক অনুপস্থিত। এ জন্য ব্যবহৃত হবে চীনের Tiantong ও Beidou পরিষেবা। তবে আন্তর্জাতিক বাজারে এই ফিচার ছাড়া সংস্করণ আসার সম্ভাবনা প্রবল।

ডিজাইনের দিক থেকেও Xiaomi 17 Ultra হতে চলেছে অসাধারণ। এতে থাকবে 6.85-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, 2K রেজোলিউশন এবং প্রায় বর্ডারলেস ডিজাইন। পারফরম্যান্সের জন্য থাকবে Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, যা দ্রুততা ও দক্ষতার এক নতুন মানদণ্ড স্থাপন করবে।
ফটোগ্রাফির দিক থেকেও ফোনটি হতে পারে এক অনন্য উদাহরণ। এতে প্রত্যাশিত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে— যার মধ্যে থাকবে একটি ২০০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং তিনটি ৫০-মেগাপিক্সেল ক্যামেরা, যার একটিতে থাকতে পারে নতুন পেরিস্কোপ অপটিক্যাল প্রযুক্তি।

স্টোরেজ অপশনে মিলবে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ফোনটি চলবে Android 16 ভিত্তিক HyperOS 3-এ।

উল্লেখ্য,সংস্থার সাম্প্রতিক Xiaomi 17 Pro এবং 17 Pro Max মডেল যথাক্রমে ৭,৫০০mAh এবং ৬,৩০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ দারুণ সাড়া ফেলেছে। এবার Xiaomi 17 Ultra সেই ঐতিহ্যকে আরও উচ্চতর স্তরে নিয়ে যেতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *